মিডল্যান্ড ব্যাংক ও সন্ধানী লাইফ ইনস্যুরেন্স কোম্পানির চুক্তি 

মিডল্যান্ড ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. আহসান-উজ জামান এবং সন্ধানী লাইফ ইনস্যুরেন্সের কোম্পানি সচিব মো. মিজানুর রহমান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে একটি একটি চুক্তিতে সই করেন। এ সময় উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। গত বুধবার মিডল্যান্ড ব্যাংকের প্রধান কার্যালয়েছবি: মিডল্যান্ড ব্যাংকের সৌজন্যে

বাণিজ্য ডেস্ক

প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৫, ১৮: ০০

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন ‘মিডল্যান্ড ব্যাংক গ্রোথ ফান্ড’ ও ‘মিডল্যান্ড ব্যাংক ব্যালান্সড ফান্ড’ নামে দুটি নতুন মিউচুয়াল ফান্ডের খসড়া ট্রাস্ট ডিড বা চুক্তি অনুমোদন করেছে। প্রতিটি ফান্ডের প্রাথমিক আকার ২৫ কোটি টাকা, যার মধ্যে উদ্যোক্তা হিসেবে মিডল্যান্ড ব্যাংক ১০ শতাংশ বা ২ কোটি ৫০ লাখ টাকা বিনিয়োগ করবে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে মিডল্যান্ড ব্যাংক এ তথ্য জানিয়েছে।

মিডল্যান্ড ব্যাংকের প্রধান কার্যালয়ে গত বুধবার ট্রাস্ট ডিড সই হয়। ব্যাংকের সঙ্গে ট্রাস্টি প্রতিষ্ঠান সন্ধানী লাইফ ইনস্যুরেন্স কোম্পানির চুক্তি হয়। মিডল্যান্ড ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. আহসান-উজ জামান এবং সন্ধানী লাইফ ইনস্যুরেন্সের কোম্পানি সচিব মো. মিজানুর রহমান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে ট্রাস্ট ডিডে সই করেন। এ সময় উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মিডল্যান্ড ব্যাংক অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি এই দুটি মিউচুয়াল ফান্ডের সম্পদ ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করবে। আর কাস্টডিয়ানের দায়িত্ব পালন করবে কমার্শিয়াল ব্যাংক অব সিলন বাংলাদেশ।

মিডল্যান্ড ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী (সিইও) মো. আহসান-উজ জামান বলেন, ‘এই মিউচুয়াল ফান্ডগুলো বিনিয়োগকারীদের দীর্ঘমেয়াদি প্রবৃদ্ধি ও সুষম রিটার্ন প্রদান করবে। একটি দক্ষ ও নিবেদিতপ্রাণ পেশাদার টিম দ্বারা এই মিউচুয়াল ফান্ডগুলো পরিচালিত হবে। আমরা বিশ্বাস করি, এই উদ্যোগ বাংলাদেশের পুঁজিবাজারের গভীরতা ও স্থিতিশীলতায় গুরুত্বপূর্ণ অবদান রাখবে।’

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *