মানবতাবিরোধী অপরাধের মামলায় হাসিনার সর্বোচ্চ সাজা চাইল প্রসিকিউশন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সর্বোচ্চ সাজা চেয়েছে প্রসিকিউশন। আগামীকাল ১৩ নভেম্বর মানবতাবিরোধী অপরাধের মামলায় হাসিনার রায়ের তারিখ পাবার আশা করেছেন প্রসিকিউটর মিজানুল ইসলাম। বুধবার ট্রাইব্যুনালে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ আশার কথা জানান।

বিচার বাধাগ্রস্ত করার অপচেষ্টা

প্রসিকিউটর মিজানুল ইসলাম বলেন:

“ট্রাইব্যুনালে হাসিনার বিচার বাধাগ্রস্ত করার চেষ্টা করা হচ্ছে। তারা বিভিন্নভাবে নানা প্রোপাগান্ডা ছড়াচ্ছে। কিন্তু বিচার তার নিজস্ব গতিতে চলবে।”

অন্যান্য মামলার অগ্রগতি

এর আগে ট্রাইব্যুনালে শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে গণহত্যার মানবতাবিরোধী অপরাধের মামলায় হাসিনাসহ আসামিদের বিরুদ্ধে দুই মাসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একইসঙ্গে পরবর্তী শুনানির জন্য আগামী ১২ জানুয়ারি দিন ধার্য করা হয়।

এছাড়া চট্রগ্রামে ছাত্রদল নেতা ওয়াসিমসহ ১১ জন হত্যার মানবতাবিরোধী অপরাধের মামলায় চট্টগ্রাম-৬ আসনের আওয়ামী লীগের সাবেক এমপি এবিএম ফজলে করিম চৌধুরীসহ আসামিদের বিরুদ্ধেও একই দিন তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ১২ জানুয়ারি দিন ধার্য করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *