স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ

ময়মনসিংহ নগরীর শিববাড়ী এলাকায় অবস্থিত আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে ভাঙচুরের ঘটনা ঘটেছে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে এই হামলার ঘটনা ঘটে। এতে কার্যালয়ের ভেতরে থাকা আসবাবপত্র ও সামগ্রী ক্ষতিগ্রস্ত হয়েছে।
ঘটনার বিবরণ
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ১১টার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা শিববাড়ি মোড়ে অবস্থিত দলীয় কার্যালয়ে প্রবেশ করে। এসময় তারা কার্যালয়ের ভেতরে থাকা চেয়ার, টেবিলসহ বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করে।
