ময়মনসিংহে শিক্ষা বোর্ডের বিভাগীয় ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

রাশেদ আহমেদ নিসর্গ, ময়মনসিংহ

উৎসবমুখর পরিবেশে ময়মনসিংহে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের ৬ষ্ঠ আন্তঃকলেজ উচ্চমাধ্যমিক পর্যায়ের বিভাগীয় ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকালে ময়মনসিংহ জেলা স্টেডিয়ামে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়।

উদ্বোধন ও অতিথিবৃন্দ

প্রতিযোগিতার উদ্বোধন ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহের বিভাগীয় কমিশনার মিজ ফারাহ্ শাম্মী, এনডিসি

অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আতাউল কিবরিয়া এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. সাইফুর রহমান

সভাপতিত্ব ও সঞ্চালনা

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড ময়মনসিংহের চেয়ারম্যান প্রফেসর ড. মো. শহীদুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন:

  • শিক্ষা বোর্ডের সচিব প্রফেসর মো. সফিউদ্দিন সেখ
  • জেলা ক্রীড়া অফিসার মো. আল আমিন সহ বোর্ডের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও শিক্ষকবৃন্দ।

প্রতিযোগিতার প্রেক্ষাপট

শিক্ষা বোর্ডের অধীনে বিভাগের বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা অ্যাথলেটিকসসহ বিভিন্ন ক্রীড়া ইভেন্টে অংশ নেয়। প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার বলেন, “শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে ক্রীড়া প্রতিযোগিতার কোনো বিকল্প নেই। নিয়মিত খেলাধুলা শিক্ষার্থীদের শৃঙ্খলা ও নেতৃত্বের গুণাবলী অর্জনে সহায়তা করে।”

প্রতিযোগিতা শেষে বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের হাতে ট্রফি ও মেডেল তুলে দেন অতিথিবৃন্দ।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *