ময়মনসিংহে ছাত্রী হোস্টেল থেকে এইচএসসি পরীক্ষার্থীর মরদেহ উদ্ধার

ময়মনসিংহ

মোহাম্মদ উল্যা, নোয়াখালী জেলা প্রতিনিধি

প্রতিকী ছবি।

ময়মনসিংহ নগরীর কলেজ রোড এলাকার একটি ছাত্রী হোস্টেল থেকে তাসফিয়া আক্তার নিগার (১৮) নামে এক কলেজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেল ৫টার দিকে এই ঘটনা ঘটে।

ঘটনার বিবরণ

নিহত তাসফিয়া আক্তার নিগার নগরীর মুসলিম গার্লস স্কুল এন্ড কলেজ থেকে এ বছর এইচএসসি পরীক্ষার্থী ছিল। হোস্টেল ও পুলিশ সূত্রে জানা যায়, তাসফিয়া ঘরের ভেতর থেকে দরজা লাগিয়ে ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করে। দীর্ঘক্ষণ সাড়া না পেয়ে হোস্টেল কর্তৃপক্ষ পুলিশে খবর দিলে পুলিশ এসে দরজা ভেঙে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।

শোকের ছায়া

তাসফিয়ার এমন আকস্মিক মৃত্যুতে তার পরিবার ও সহপাঠীদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে। পরীক্ষার আগ মুহূর্তে একজন মেধাবী শিক্ষার্থীর এমন মৃত্যু মেনে নিতে পারছেন না তার শিক্ষক ও বন্ধুরা।

পুলিশের বক্তব্য

কোতোয়ালি থানা পুলিশ জানায়, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে ঠিক কি কারণে ওই শিক্ষার্থী আত্মহননের পথ বেছে নিয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। মরদেহটি ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *