ময়মনসিংহে ‘অদম্য নারী পুরস্কার-২০২৫’ সম্মাননা উপলক্ষ্যে বিভাগীয় কমিটির সভা

ময়মনসিংহ

স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে ‘অদম্য নারী পুরস্কার-২০২৫’ এর সফল নারীদের মনোনয়ন ও বাছাই প্রক্রিয়া নিয়ে বিভাগীয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) ময়মনসিংহ বিভাগীয় কমিশনার কার্যালয়ের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) কাজী জিয়াউল বাসেত।

পাঁচটি বিশেষ ক্যাটাগরিতে পুরস্কার প্রদান

আগামী ৮ মার্চ ২০২৬ তারিখে আন্তর্জাতিক নারী দিবসে নারীদের পাঁচটি ক্যাটাগরিতে এই পুরস্কার প্রদান করা হবে। ক্যাটাগরিগুলো হলো:

  • অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী।
  • শিক্ষা ও চাকুরীর ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী।
  • সফল জননী নারী।
  • নির্যাতনের দুঃস্বপ্ন মুছে জীবনসংগ্রামে জয়ী নারী।
  • সমাজ উন্নয়নে অসামান্য অবদান রেখেছেন যে নারী।

মনোনয়ন ও চূড়ান্ত বাছাই প্রক্রিয়া

সভায় জানানো হয়, ময়মনসিংহ বিভাগের প্রতিটি ক্যাটাগরিতে অসামান্য অবদান রাখা দুইজন করে নারীকে প্রাথমিকভাবে মনোনয়ন দেওয়া হয়েছে। সভায় প্রতিটি নারীর সংগ্রাম ও সাফল্যের ভিডিও চিত্র প্রদর্শন করা হয়। পরবর্তী সভায় এই তালিকা থেকে চূড়ান্তভাবে একজন করে বাছাই করে ঢাকায় পাঠানো হবে। সারাদেশে বাছাইকৃত নারীদের মধ্য থেকে জাতীয় পর্যায়ে আন্তর্জাতিক নারী দিবসে মূল পুরস্কার ও সম্মাননা প্রদান করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *