ভূমি সেবা মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ

মোস্তাফিজার রহমান (জাহাঙ্গীর), কুড়িগ্রাম জেলা প্রতিনিধি

“জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা; সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় তিন দিনব্যাপী ভূমি সেবা মেলা সম্পন্ন হয়েছে। গত ১৯ মে শুরু হওয়া এই মেলার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আজ বৃহস্পতিবার (২১ মে ২০২৬) দুপুরে অনুষ্ঠিত হয়।

মেলার উদ্বোধন ও সেবাসমূহ

গত মঙ্গলবার (১৯ মে) সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করার মাধ্যমে মেলার সূচনা করা হয়। পরে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দিলারা আকতার। তিন দিনব্যাপী এই মেলায় ই-নামজারি, খতিয়ান, ভূমি উন্নয়ন কর প্রদান ও অনলাইন ভূমি সেবাসহ বিভিন্ন ডিজিটাল সেবার তথ্য ও সরাসরি সেবা দেওয়া হয়। এর ফলে সাধারণ মানুষের ভোগান্তি কমেছে বলে জানান আগত সেবাগ্রহীতারা।

বিশেষ অবদান ও সমাপনী পুরস্কার

আজ মেলার সমাপনী দিনে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন ইউএনও দিলারা আকতার এবং সহকারী কমিশনার (ভূমি) আনোয়ার হোসাইন

এ সময় ভূমি সেবা কার্যক্রমকে আরও জনবান্ধব ও সহজ করার ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় উপজেলা ভূমি অফিসের প্রধান সহকারী আবু তাহের এবং ফুলবাড়ী ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা আতিকুজ্জামান মন্ডলকে বিশেষ পুরস্কারে ভূষিত করা হয়। অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা, জনপ্রতিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *