‘ব্যাটল অব গালওয়ান’ সিনেমার শুটিংয়ে আহত সালমান খান

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৫, ১৭: ১৫

বলিউড অভিনেতা সালমান খানছবি: সালমান খানের ফেসবুক

‘ব্যাটল অব গালওয়ান’ সিনেমার শুটিং করতে গিয়ে আহত হয়েছেন জনপ্রিয় বলিউড অভিনেতা সালমান খান। ভারতীয় গণমাধ্যম পিংকভিলা জানিয়েছে, অপূর্ব লাখিয়া পরিচালিত সিনেমাটির লাদাখের শিডিউলে শুটিং করার সময় এই ঘটনা ঘটে।

মাইনাস ১০ ডিগ্রি তাপমাত্রায় শুটিং

​সিনেমার একটি সূত্র পিংকভিলাকে জানিয়েছে, সালমান খান ও সিনেমার কলাকুশলীরা লাদাখে শূন্যের নিচে ১০ ডিগ্রির তাপমাত্রায় শুটিং করেছেন। এই প্রতিকূল পরিস্থিতিতেও সালমান নিজের সর্বোচ্চটা দিয়েছেন। শারীরিক আঘাত এবং কম অক্সিজেনের মতো সমস্যার মুখোমুখি হয়েও তিনি শুটিং চালিয়ে গেছেন।

বলিউড অভিনেতা সালমান খান
ছবি: সালমান খানের ফেসবুক থেকে

লাদাখে মোট ৪৫ দিন ধরে অ্যাকশন ও বিভিন্ন দৃশ্যের শুট হয়েছে। এর মধ্যে ১৫ দিন শুটিংয়ে ছিলেন সালমান খান। শুটিংয়ের সময় আঘাত পেলেও তিনি কোনো বিরতি না নিয়েই কাজ শেষ করেন। বর্তমানে সালমান বিশ্রামে আছেন। তার শারীরিক অবস্থা স্থিতিশীল হলে আগামী সপ্তাহে তিনি মুম্বাই শিডিউলে যোগ দেবেন, যেখানে সিনেমার দ্বিতীয় পর্বের শুটিং শুরু হবে।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *