বাংলাদেশ–নেদারল্যান্ডস২য় টি–টোয়েন্টি: তানজিদ–পারভেজের ছক্কার রেকর্ড, বাংলাদেশের সিরিজ জয়

খেলাধুলা

২১: ০৩

৪১ বল হাতে রেখে জয় বাংলাদেশের

২০: ৫৭

তানজিদের ফিফটি, বাংলাদেশের ১০০

২০: ৫২

৮ ওভারেই পারভেজের ছক্কার রেকর্ড কেড়ে নিলেন তানজিদ

সিরিজের প্রথম ম্যাচটি ৩৯ বল ও ৮ উইকেট হাতে রেখে জিতেছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচটি বাংলাদেশ জিতল আরও বড় ব্যবধানে—৪১ বল ও ৯ উইকেট হাতে রেখে। অব্যবহৃত বলের হিসেবে যা বাংলাদেশের তৃতীয় বড় জয়, উইকেটের হিসেবে দ্বিতীয় বৃহত্তম জ। ১৪তম ওভারে প্রথম বলে কাইল ক্লাইনকে চার মেরে দলকে জয় এনে দেন ছক্কা রেকর্ড গড়া ওপেনার তানজিদ হাসান। তাতে তিন ম্যাচের সিরিজটা এক ম্যাচ হাতে রেখেই জিতল বাংলাদেশ। শ্রীলঙ্কা ও পাকিস্তানের পর নেদারল্যান্ডস, লিটনরা টানা তৃতীয় টি–টোয়েন্টি সিরিজ জিতলেন।

১০৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে বাংলাদেশের দুই ওপেনার পারভেজ হোসেন ও তানজিদ হাসান ৫.৩ ওভারে এনে দেন ৪০ রান। পারভেজ ফিরে যাওয়ার পর অবিচ্ছিন্ন দ্বিতীয় উইকেটে ৬৪ রান যোগ করেন অধিনায়ক লিটন দাস ও তানজিদ। লিটন ১৮ বলে ১৮ ও তানজিদ ৪০ বলে ৫৪ রান করে অপরাজিত ছিলেন। ফিফটি করার পথে ৪টি চার ও ২টি ছক্কা মেরেছেন এক পঞ্জিকাবর্ষে বাংলাদেশের হয়ে এ সংস্করণে সবচেয়ে বেশি ছক্কার রেকর্ড গড়া তানজিদ।

আন্তর্জাতিক টি–টোয়েন্টি ক্যারিয়ারের ষষ্ঠ ফিফটি পেয়েছেন তানজিদ হাসান। বাংলাদেশ ওপেনার ১৩তম ওভারে দ্বিতীয় বলে ১ রান নিয়ে পূর্ণ করেন ফিফটি। ওভারের চতুর্থ বলে চার মেরে বাংলাদেশকে ১০০ এনে দিয়েছেন লিটন দাস। বাংলাদেশের দরকার ৪ রান।

২ ওভারেই ১৪ রান বাংলাদেশের

আরিয়ান দত্তের করা প্রথম ওভারে মাত্র ১ রান তুলতে পেরেছিল বাংলাদেশ। তবে কাইল ক্লাইনের করা দ্বিতীয় ওভারে ১৩ রান তুলে সেটি পুষিয়ে নিয়েছে বাংলাদেশ। এই ওভারে একটি করে চার মেরেছেন পারভেজ হোসেন ও তানজিদ হাসান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *