বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে (বুটেক্স) ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা

আগামী ৯ জানুয়ারি ২০২৬ সালে অনুষ্ঠিত হবে পরীক্ষা, যোগ্যতা শিথিলের অপেক্ষা

আল জাবের রাফি

বুটেক্স সংবাদদাতা

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ৯ জানুয়ারি ২০২৬ (শুক্রবার) এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।

ভর্তি কমিটির সূত্র জানিয়েছে, এবারের ভর্তির জন্য যোগ্যতা, জিপিএ শর্ত ও আবেদন প্রক্রিয়া এখনো চূড়ান্ত হয়নি। এসব বিষয়ে খুব শিগগিরই ভর্তি কমিটির সভা অনুষ্ঠিত হবে এবং পরবর্তীতে বিস্তারিত ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।

যোগ্যতা শিথিলের প্রত্যাশা

গত শিক্ষাবর্ষে (২০২৪-২৫) বুটেক্সে ৬৪০টি আসনের বিপরীতে ৯,২৭৩ জন শিক্ষার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। অর্থাৎ, প্রতি আসনের জন্য প্রায় ১৫ জন শিক্ষার্থী লড়াই করেন। গত বছর এইচএসসিতে নির্দিষ্ট বিষয়ে উচ্চ জিপিএ শর্ত বাধ্যতামূলক ছিল।

এবারের এইচএসসি পরীক্ষায় সারাদেশে তুলনামূলকভাবে খারাপ ফলাফলের কারণে অনেক শিক্ষার্থী ধারণা করছেন যে, অন্যান্য প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের মতো বুটেক্সও ভর্তি আবেদনের যোগ্যতায় কিছু শিথিলতা আনতে পারে। তবে এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি বিশ্ববিদ্যালয় প্রশাসন।

উল্লেখ্য, বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স) দেশের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিষয়ে একমাত্র সরকারি বিশেষায়িত বিশ্ববিদ্যালয় এবং এখানে বর্তমানে মোট ১১টি বিভাগ রয়েছে।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *