ফুলবাড়ীতে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন, গণনা শুরু

মোস্তাফিজার রহমান জাহাঙ্গীর, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি

কুড়িগ্রাম-২ আসনের ফুলবাড়ী উপজেলায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে সাতটা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ বিকেল সাড়ে চারটায় শেষ হওয়ার পর এখন গণনা চলছে।

ভোটার ও কেন্দ্রের তথ্য

ফুলবাড়ী উপজেলায় মোট ৫০টি ভোটকেন্দ্রের ২৭৮টি কক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এ উপজেলায় মোট ভোটার সংখ্যা ১,৫২,০৯৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৭৫,৩২৬ জন, মহিলা ভোটার ৭৬,৭৬৬ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১ জন।

ভোটারদের উপস্থিতি ও পরিবেশ

সকাল থেকে বিকেল পর্যন্ত কেন্দ্রগুলোতে অসুস্থ, প্রতিবন্ধী এবং নতুন ভোটারদের ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সাথে ভোট দিতে দেখা গেছে। উৎসবমুখর পরিবেশে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।

নিরাপত্তা ব্যবস্থা

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী উপজেলার প্রতিটি ভোটকেন্দ্রে দায়িত্বশীল ভূমিকা পালন করেছে। ভোটগ্রহণ চলাকালীন এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *