মোস্তাফিজার রহমান (জাহাঙ্গীর), কুড়িগ্রাম জেলা প্রতিনিধি

কুড়িগ্রামের ফুলবাড়ীতে উপজেলা আইনশৃঙ্খলা ও চোরাচালান প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (২৪ নভেম্বর ২০২৬) সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে এ সভা হয়। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. জাহিদ হাসানের সভাপতিত্বে সভায় বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা অংশ নেন।
মাদক, চোরাচালান ও যানজট নিয়ে আলোচনা
সভায় মাদক সেবন ও চোরাচালান প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তোলার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি ফুলবাড়ী বাজারের যানজট নিরসনে কার্যকর পদক্ষেপ নেওয়ার বিষয়ে জোরালো আলোচনা করা হয়।
এসব উদ্যোগ বাস্তবায়নে সব রাজনৈতিক দলের নেতা এবং সুশীল সমাজের প্রতিনিধিরা সার্বিক সহযোগিতা করবেন বলে সভায় মত প্রকাশ করা হয়।
বক্তাদের উপস্থিতি
সভায় বক্তব্য দেন ফুলবাড়ী ডিগ্রি কলেজের অধ্যক্ষ আমিনুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ সারোওয়ার জাহান, প্রাণিসম্পদ কর্মকর্তা চন্দন কুমার সরকার এবং ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) কামাল হোসেন।
এ ছাড়া বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক শামসুজ্জামান হাসু, যুগ্ম আহ্বায়ক লোকমান হোসেন সরকার, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক মজিবর রহমান, উপজেলা জামায়াতের সেক্রেটারি আব্দুর রহমান, বালারহাট বিজিবির ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার মাসুদ রানা সিদ্দিকী, ফুলবাড়ী জছি মিঞা মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবেদ আলী এবং উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোস্তাফিজার রহমান জাহাঙ্গীর।