নিরীক্ষার পর শতভাগ পুনর্বাসন: শিশুশ্রম নিরসনে সর্বোচ্চ গুরুত্বের সিদ্ধান্ত

স্টাফ রিপোর্টার

ময়মনসিংহ

কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত ‘বিভাগীয় শিশুশ্রম কল্যাণ পরিষদের শিশুশ্রম নিরসন বিষয়ক অন্তর্বর্তীকালীন সভায়’ নিরীক্ষান্তে প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের মাধ্যমে শ্রমে জড়িত শিশুদের শতভাগ পুনর্বাসনের সর্বোচ্চ চেষ্টা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আজ (বৃহস্পতিবার) দুপুরে বিভাগীয় কমিশনার কার্যালয়ের সম্মেলনকক্ষে বিভাগীয় কমিশনার মোঃ মোখতার আহমেদ এর সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়।

শিশু শ্রমে জড়ানোর কারণ ও সমাধান

সভায় উপস্থিত বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা জানান, অর্থনৈতিক কষ্ট ও দারিদ্র্য, শিক্ষা ব্যবস্থা এবং স্কুল থেকে ঝরে পড়া ইত্যাদি কারণে শিশুরা শ্রমে জড়িত হয়। বক্তারা মত দেন, শ্রমে জড়ানোর পেছনের কারণগুলো খুঁজে বের করা জরুরি। সে অনুযায়ী নিরীক্ষান্তে শিশুগুলোকে প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করা আবশ্যক।

বক্তারা আরও বলেন, ধনাঢ্য ব্যক্তিদের সামাজিকভাবে জড়িত করে এবং শিশুশ্রমের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার মাধ্যমে শিশুকে শ্রমের হাত থেকে রক্ষা করা যেতে পারে। শিশুশ্রম নামক সামাজিক ব্যাধিকে রোধ করতে হলে এলাকা নির্ধারণ ও জরিপ, স্থানীয়ভাবে কমিটি গঠন ও সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানগুলোর একযোগে কাজ করা প্রয়োজন।

সভাপতির কঠোর নির্দেশনা

সভায় সভাপতি বিভাগীয় কমিশনার মোঃ মোখতার আহমেদ বলেন, “যারা দায়িত্বে আছি, শিশুশ্রম নিরসনে কতটুকু দায়িত্ব পালন করছি, আগামীতে কতটুকু অগ্রগতি হলো, সে বিষয়ে আরো শুনব।”

তিনি সংশ্লিষ্ট সকলের কাছে দ্রুতই পুনর্বাসনের ফলাফল চেয়ে বলেন, “মাঠ পর্যায়ে নিরীক্ষা করে সম্মিলিতভাবে কাজ করেন, তাহলে শতভাগ সফল হওয়া সম্ভব।”

সভায় ময়মনসিংহ রেঞ্জের উপমহাপুলিশ পরিদর্শক এর প্রতিনিধি, সমাজসেবা অধিদপ্তরের বিভাগীয় পরিচালক, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপমহাপরিদর্শক, ইউনিসেফ এর প্রতিনিধিসহ বিভাগীয় পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ ও শিশুশ্রম কল্যাণ পরিষদের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *