নরসিংদীর ৫টি আসনের মধ্যে ৪টিতে বিএনপি’র প্রার্থীর নাম ঘোষণা

সাদ্দাম উদ্দিন রাজ, নরসিংদী জেলা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ঘোষিত ২৩৭টি সংসদীয় আসনের প্রার্থীর তালিকায় নরসিংদী জেলার ৫টি আসনের মধ্যে ৪টিতে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করেছে।

গতকাল (৩ নভেম্বর) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই প্রার্থীর নামগুলো ঘোষণা করেন। এর আগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দলের স্থায়ী কমিটির বৈঠকে প্রার্থীদের প্রাথমিক তালিকা চূড়ান্ত করা হয়।

নরসিংদীর ৪ আসনে মনোনয়নপ্রাপ্তরা

ঘোষিত তালিকা অনুযায়ী নরসিংদী জেলার ৪টি আসনে বিএনপি’র মনোনয়ন পেলেন যাঁরা:

আসননির্বাচনী এলাকাপ্রার্থীর নাম
নরসিংদী-১সদরখায়রুল কবির খোকন (বিএনপির যুগ্ম মহাসচিব ও জেলা বিএনপির সভাপতি, সাবেক এমপি)
নরসিংদী-২পলাশড. আব্দুল মঈন খান (বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী)
নরসিংদী-৪মনোহরদী-বেলাবঅ্যাডভোকেট সরদার সাখাওয়াত হোসেন বকুল (জেলা বিএনপির সদস্য ও সাবেক এমপি)
নরসিংদী-৫রায়পুরাইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল (কেন্দ্রীয় কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ-সম্পাদক)

শিবপুর আসনে স্থগিত

নরসিংদী-৩ (শিবপুর) আসনে দল থেকে প্রাথমিকভাবে এখনো পর্যন্ত কারও নাম ঘোষণা করা হয়নি, ফলে ওই আসনে বিএনপি’র প্রার্থীতা আপাতত স্থগিত রয়েছে। শিবপুরের তৃণমূলের নেতাকর্মীরা আশা করছেন, দলের প্রধান অচিরেই এই আসনে একজন যোগ্য ও গ্রহণযোগ্য ব্যক্তিকেই প্রার্থী হিসেবে নাম ঘোষণা করবেন।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *