দেশের বাজারে টেকনোর নতুন ল্যাপটপ

মেগাবুক টি১ ল্যাপটপসংগৃহীত

প্রযুক্তি ডেস্ক

প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৫, ১০: ৫৩

দেশের বাজারে ‘মেগাবুক টি১’ মডেলের ল্যাপটপ এনেছে টেকনো। ১৫.৬ ইঞ্চি পর্দার ল্যাপটপটিতে ইন্টেলের ১৩তম প্রজন্মের কোর আই৯ প্রসেসরের পাশাপাশি ইন্টেল আইরিস এক্সই গ্রাফিকস কার্ড ও ৩২ গিগাবাইট র‍্যাম থাকায় একই সঙ্গে একাধিক কাজ করা যায়। ল্যাপটপটির দাম ৮৯ হাজার ৯০০ টাকা। গতকাল বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে টেকনো।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মেগাবুক টি১ মডেলের ল্যাপটপটির ধারণক্ষমতা এক টেরাবাইট। ৭০ ওয়াটের ব্যাটারি থাকায় প্রায় সাড়ে ১৭ ঘণ্টা একটানা ব্যবহার করা যায় ল্যাপটপটি। ল্যাপটপটির উজ্জ্বলতা ৩০০ নিটস হওয়ায় সহজেই উন্নত মানের ছবি ও ভিডিও দেখা যায়।

টেকনো ভিওসি সাউন্ড সিস্টেমের দুটি মাইক্রোফোন এবং এআই নয়েজ রিডাকশন প্রযুক্তি থাকায় ল্যাপটপটির মাধ্যমে সহজে ভিডিও কল করা যায়। ৬৫ ওয়াট জিএএন সুপার-ফাস্ট চার্জার থাকায় দ্রুত চার্জও করা যায়। ফলে চার্জ শেষ হওয়া নিয়ে চিন্তা করতে হয় না।

ডুয়েল টাইপ সি পোর্টযুক্ত ল্যাপটপটিতে আরও রয়েছে এইচডিএমএল ১.৪, ইউএসবি ৩.২ জেন ২, দুটি ইউএসবি ৩.২ জেন ১, ইউএসবি ২.০, আরজে ৪৫ ইথারনেট, টিএফ কার্ড স্লট, ৩.৫ মিলিমিটার অডিও জ্যাক, রিসেট সুইচ এবং কেঞ্জিংটন লক।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *