দুর্গাপুর প্রেসক্লাবকে ব্যারিস্টার কায়সার কামালের কম্পিউটার সেট প্রদান

ময়মনসিংহ

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি।

ফাইল ছবি।

কেন্দ্রীয় বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল নেত্রকোনার দুর্গাপুর প্রেসক্লাবকে একটি কম্পিউটার সেট প্রদান করেছেন। বুধবার (৮ অক্টোবর) বিকেলে প্রেসক্লাব নেতৃবৃন্দের কাছে শিবগঞ্জ-দুর্গাপুর সেতু কমিটির সদস্যদের মাধ্যমে এটি হস্তান্তর করা হয়।

হস্তান্তর অনুষ্ঠানে আলোচনা

​কম্পিউটার সেট হস্তান্তর পূর্ব আলোচনা সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাব সভাপতি তোবারক হোসেন খোকন, এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ্

​অনুষ্ঠানে বক্তব্য রাখেন সেতু কমিটির সদস্য পঙ্কজ মারাক, প্রভাত সাহা, উপজেলা বিএনপির সাবেক সভাপতি এম এ জিন্নাহ, সহ-সভাপতি আব্দুল্লাহ আল মামুন মুকুল, সাংগঠনিক সম্পাদক আলহাজ জামাল উদ্দিন মাস্টার সহ অন্যান্যরা।

​ঐতিহ্যবাহী দুর্গাপুর প্রেসক্লাবকে কম্পিউটার সেট প্রদান করায়, প্রেসক্লাবের প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সকল সাংবাদিকরা ব্যারিস্টার কায়সার কামালের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *