দিনাজপুর-৬ আসনে ডা. জাহিদ হোসেনের মনোনয়নপত্র জমা

শাহ আলম,ঘোড়াঘাট (দিনাজপুর)

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-৬ (ঘোড়াঘাট, নবাবগঞ্জ, হাকিমপুর ও বিরামপুর) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের মনোনয়নপত্র দাখিল করা হয়েছে। ডা. জাহিদ হোসেন বিএনপির কেন্দ্রীয় কমিটির স্থায়ী সদস্য এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক।

মনোনয়নপত্র দাখিল

গত রোববার বেলা ১১টায় দিনাজপুর জেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা সুলতানা নীলার কার্যালয়ে ডা. জাহিদের পক্ষে বিএনপি নেতারা আনুষ্ঠানিকভাবে এই মনোনয়নপত্র জমা দেন। নির্বাচনী আচরণবিধি মেনে প্রার্থীর পক্ষ থেকে দলীয় প্রতিনিধিরা এই কার্যক্রম সম্পন্ন করেন।

উপস্থিত নেতৃবৃন্দ

মনোনয়নপত্র দাখিলের সময় উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও ঘোড়াঘাট পৌর বিএনপির সভাপতি আবদুস সাত্তার মিলন। এছাড়া ঘোড়াঘাট, নবাবগঞ্জ, হাকিমপুর ও বিরামপুর উপজেলা বিএনপির শীর্ষ পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী এসময় উপস্থিত ছিলেন।

বিজয়ের আশাবাদ

মনোনয়নপত্র দাখিল শেষে সাংবাদিকদদের সঙ্গে আলাপকালে নেতৃবৃন্দ বলেন, “দিনাজপুর-৬ আসনে ডা. জাহিদ হোসেনের মতো একজন যোগ্য ও জনপ্রিয় নেতাকে দল থেকে মনোনীত করা হয়েছে। আমরা বিশ্বাস করি, যদি সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়, তবে শুধু এই আসন নয় বরং দিনাজপুর জেলার ৬টি সংসদীয় আসনেই ধানের শীষের প্রার্থীরা বিশাল ব্যবধানে জয়লাভ করবে।”

উল্লেখ্য, দিনাজপুর-৬ আসনে ডা. জাহিদ হোসেনের প্রার্থিতা স্থানীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক প্রাণচাঞ্চল্য সৃষ্টি করেছে। মনোনয়নপত্র দাখিলকে কেন্দ্র করে ৪টি উপজেলার বিএনপির তৃণমূল পর্যায়ে উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা গেছে।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *