টেলিযোগাযোগ শ্রমিক ইউনিয়নের বিভাগীয় সাধারণ সভা অনুষ্ঠিত

বাংলাদেশ টেলিযোগাযোগ শ্রমিক কর্মচারী ইউনিয়ন (রেজি নং: বি-১৯০০) (বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের অর্ন্তভুক্ত) ময়মনসিংহ বিভাগীয় কমিটির সাধারণ সভা বিটিসিএল প্রাঙ্গনে অনুষ্ঠিত।ছবি

স্টাফ রিপোর্টার :

বাংলাদেশ টেলিযোগাযোগ শ্রমিক কর্মচারী ইউনিয়ন (রেজি নং: বি-১৯০০) (বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের অর্ন্তভুক্ত) ময়মনসিংহ বিভাগীয় কমিটির সাধারণ সভা ২০২৫ ময়মনসিংহ নগরীর টাউন হলের টেলিফোন ভবন বিটিসিএল প্রাঙ্গনে ৮ অক্টোবর বুধবার অনুষ্ঠিত হয়েছে। আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটি, বাংলাদেশ টেলিযোগাযোগ শ্রমিক কর্মচারী ইউনিয়ন বি-১৯০০ ঢাকার আহব্বায়ক ভিপি মো: হানিফ। এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ টেলিযোগাযোগ শ্রমিক কর্মচারী ইউনিয়ন বি-১৯০০ কেন্দ্রীয় কমিটি ঢাকার যুগ্ম আহ্বায়ক আহমদ ফজলে রাব্বি এবং কেন্দ্রীয় ও আঞ্চলিক আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ সহ অনেকেই। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মো: এমদাদুল হক – সভাপতি, ময়মনসিংহ বিভাগীয় কমিটি, বাংলাদেশ টেলিযোগাযোগ শ্রমিক কর্মচারী ইউনিয়ন বি-১৯০০, ময়মনসিংহ সাবেক সভাপতি, উপজেলা টেলিযোগাযোগ অঞ্চল, মহাখালী, ঢাকা সাবেক শিক্ষা ও গবেষনা সম্পাদক, কেন্দ্রীয় কমিটি, বাংলাদেশ টেলিযোগাযোগ শ্রমিক কর্মচারী ইউনিয়ন বি-১৯০০, ঢাকা। অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন ,বাটেশকই, বি-১৯০০ বিভাগীয় কমিটি, ময়মনসিংহ। মহিলা সম্পাদক, মহানগর, শ্রমিক দল, ময়মনসিংহের সাধারণ সম্পাদক নাছিমা খানম। অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন বাটেশকই, বি-১৯০০ বিভাগীয় কমিটি ময়মনসিংহের সিনিয়র সহ-সভাপতি মো: রশিদুজ্জামান।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *