জ্বালানি তেল মজুত রাখার দায়ে এক ব্যবসায়ীর ৫ হাজার টাকা জরিমানা

মোস্তাফিজার রহমান জাহাঙ্গীর, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় অবৈধভাবে জ্বালানি তেল মজুত রাখার অপরাধে এক ব্যবসায়ীকে আর্থিক জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। রবিবার (৮ মার্চ) দুপুরে উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের বালাহাট বাজারে এই অভিযান পরিচালনা করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে অভিযান

অভিযান পরিচালনা করেন ফুলবাড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আনোয়ার হোসাইন। গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, বালাহাট বাজারের এক ব্যবসায়ী তেল মজুত করে দোকান বন্ধ রেখে কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করছেন। পরে সেখানে অভিযান চালিয়ে ঘটনার সত্যতা পায় প্রশাসন।

আরও পড়ুন

জরিমানা ও সতর্কবার্তা

অভিযুক্ত ব্যবসায়ীর নাম রশিদুল হক, যিনি কুরুষা ফেরুষা গ্রামের মৃত আলতাব হোসেনের ছেলে। তাঁকে পেট্রোলিয়াম আইন-১৯৩৪ এর ২৩ ধারা অনুযায়ী ৫,০০০/- (পাঁচ হাজার) টাকা জরিমানা করা হয়। একইসঙ্গে ভবিষ্যতে এ ধরনের অবৈধ কাজ থেকে বিরত থাকতে কঠোরভাবে সতর্ক করে দেয়া হয়েছে।

প্রশাসনের বক্তব্য

সহকারী কমিশনার (ভূমি) আনোয়ার হোসাইন জানান, জনস্বার্থে এবং জ্বালানি তেলের বাজার স্থিতিশীল রাখতে এ ধরনের তদারকি অব্যাহত থাকবে। অবৈধ মজুতদারদের বিরুদ্ধে কোনো ছাড় দেওয়া হবে না।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *