জুলাই যোদ্ধার সঙ্গে বিতণ্ডা: ঢাকা-ময়মনসিংহ রুটে দ্বিতীয় দিনেও বাস ধর্মঘট

জুলাই যোদ্ধার গায়ে ধাক্কার ঘটনাকে কেন্দ্র করে পরিবহন শ্রমিকদের অনির্দিষ্টকালের ধর্মঘট

স্টাফ রিপোর্টার :

পরিবহন শ্রমিকের গায়ে ধাক্কা লাগার মতো তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সৃষ্ট বিতর্কে শ্রমিক গ্রেপ্তারের প্রতিবাদে দ্বিতীয় দিনের মতো ময়মনসিংহ অঞ্চল থেকে ঢাকাগামী সব ধরনের বাস চলাচল বন্ধ রয়েছে। পরিবহন শ্রমিকদের এই অনির্দিষ্টকালের কর্মসূচির কারণে ময়মনসিংহ, নেত্রকোণা, শেরপুর ও জামালপুর—এই চার জেলার যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন।

যেভাবে ঘটনার সূত্রপাত

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (১১ অক্টোবর) রাতে ময়মনসিংহের হালুয়াঘাটের জুলাই যোদ্ধা আবু রায়হান বাসে ওঠার সময় পরিবহন শ্রমিক অরুণ ঝন্টুর গায়ে ধাক্কা লাগে। আবু রায়হান দুঃখপ্রকাশ করলেও অরুণ ঝন্টু তার প্রতি অশালীন আচরণ ও কটূক্তি করে তাকে বাস থেকে নামিয়ে দেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের দাবি ছিল, ঘটনার দোষীদের বিচারসহ জুলাই অভ্যুত্থানের শহীদ সাগর হত্যা মামলার আসামি ও আওয়ামী লীগের জেলার সহসভাপতি আমিনুল হক শামীমকে গ্রেপ্তার এবং তাঁর মালিকানাধীন ইউনাইটেড সার্ভিসের সব বাস বন্ধ রাখা। অন্যদিকে, পরিবহন শ্রমিকদের দাবি ছিল, আটক শ্রমিককে মুক্তি এবং তাঁদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

দু’পক্ষের মধ্যে দীর্ঘ আলাপ-আলোচনার পর বিকেল সাড়ে ৪টার দিকে সিদ্ধান্ত হয় যে, আমিনুল হক শামীমের মালিকানাধীন ১৬টি বাসের চলাচল বন্ধ থাকবে। এরপর উভয়পক্ষ অবরোধ ও বিক্ষোভ তুলে নেয়।

দ্বিতীয় দিনেও বাস চলাচল বন্ধ

যদিও সমঝোতার পর অন্যান্য বাস চলাচল শুরু করেছিল, কিন্তু রোববার থেকে ইউনাইটেড ও সৌখিন পরিবহনের বাস না চালানোর সিদ্ধান্ত আসায় ময়মনসিংহ বিভাগ থেকে ঢাকাগামী সব বাসই বন্ধ রয়েছে। পরিবহন শ্রমিক নেতারা জানিয়েছেন, আটক শ্রমিকের মুক্তি ও নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত তাঁরা এই অনির্দিষ্টকালের ধর্মঘট চালিয়ে যাবেন। এর ফলে যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *