জামায়াতের মোকাবিলায় মাঠে নামছে বিএনপির নারী কর্মীরা
সেলিম জাহিদ, ঢাকা।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান (বাঁয়ে) ও ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরী (ডানে)ফাইল ছবি।
আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে সারা দেশে জামায়াতে ইসলামীর নারী কর্মীদের মোকাবিলায় এবার মাঠে নামছে বিএনপি।
বিএনপির শীর্ষ নেতৃত্বের কাছে তথ্য আছে, নারী ভোটারদের লক্ষ্য করে জামায়াত সারা দেশে নিজেদের মহিলা বিভাগের কর্মীদের মাঠে নামিয়েছে। তাঁরা বিভিন্নভাবে নারী ভোটারদের প্রভাবিত করছেন।
জামায়াতের এই কৌশল মোকাবিলা করতে বিএনপিও নারী ভোটারদের লক্ষ্য করে নারী সম্পৃক্ত কর্মসূচি হাতে নিচ্ছে। দলটির দায়িত্বশীল একাধিক সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।
তবে সরাসরি দলের ব্যানারে নয়, বিএনপির এই কর্মসূচি শুরু হবে তাদের সহযোগী সংগঠন ‘নারী ও শিশু অধিকার ফোরাম’-এর মাধ্যমে। ২০১৯ সালের আগস্টে আত্মপ্রকাশ করা এই ফোরামের নেতৃত্ব দিচ্ছেন:
- আহ্বায়ক: বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান।
- সদস্যসচিব: ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরী।
