মোহাম্মদ হাবিবুল্লাহ, খালিয়াজুরী (নেত্রকোনা) প্রতিনিধি

নেত্রকোনা জেলার হাওর অঞ্চল খালিয়াজুরীতে গাঁজাসহ তিনজনকে আটক করেছে থানা পুলিশ।
আজ রবিবার (৮ নভেম্বর ২০২৬) সকালে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে। এর আগে গত শনিবার (০৭ নভেম্বর) রাতে বিশেষ অভিযান চালিয়ে তাদের হাতেনাতে আটক করা হয়।
অভিযান ও আটকের বিবরণ
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, খালিয়াজুরী উপজেলার সদর ইউনিয়নের খালিয়াজুরী গ্রামের পুরান হাটির শুকুর আলী মিয়া ওরফে দিলা মিয়ার ছেলে মো. সাগর মিয়া (৩০) দীর্ঘদিন যাবত মাদকের ব্যবসার সাথে জড়িত ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে থানা পুলিশের এসআই আব্দুল করিম তার পুলিশ বাহিনীর সদস্য নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন। এরপর নায়েব আলীর ছেলে আবু হানিফের বাড়ি থেকে মো. আবু হানিফ (৫৫) ও রসুউদ্দিন মিয়ার ছেলে মো. শাহিনকে (১৯) সহ মোট তিনজনকে গত ০৭ নভেম্বর ২০২৬ তারিখ রাতে আনুমানিক ৯টার সময় হাতেনাতে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ।
পুলিশের বক্তব্য ও আইনগত ব্যবস্থা
খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নাসির উদ্দীন গাঁজাসহ তিনজনকে আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, মাদক ব্যবসায়ী মো. সাগর মিয়া দীর্ঘদিন যাবত মাদক ও গাঁজার ব্যবসার সাথে জড়িত থাকার কারণে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ফোর্স নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাদের হাতেনাতে আটক করে।
তিনি আরও জানান, আজ সকালে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের আওতায় খালিয়াজুরী থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং যথাযথ পুলিশ পাহারায় তাদেরকে নেত্রকোনা জেলা জজ আদালতে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বজায় রাখার লক্ষ্যে এ ধরনের অভিযান নিয়মিত চালু থাকবে।