কোম্পানীগঞ্জ ব্যবসায়ী সমিতির বার্ষিক সাধারণ সভা ও বাজেট সম্পন্ন

২০তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত, সদস্যদের প্রতি ঋণ পরিশোধের আহ্বান

মোহাম্মদ উল্যা

নোয়াখালী জেলা প্রতিনিধি:

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় কোম্পানীগঞ্জ ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ-এর ২০তম বার্ষিক সাধারণ সভা ও ২০২৫-২৬ অর্থ বছরের বাজেট অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। এই সভায় ২০২৫-২৬ অর্থবছরের জন্য ১ কোটি ৮৩ লাখ ৯০ হাজার টাকার বাজেট ঘোষণা করা হয়।

শনিবার (১৩ অক্টোবর) সন্ধ্যায় ৭টায় নির্ঝর কনভেনশন হলে সমিতির সভাপতি মো: বেলাল হোসেনের সভাপতিত্বে এই অধিবেশন অনুষ্ঠিত হয়।

বাজেট অনুমোদন ও আলোচনা

সমিতির সাধারণ সম্পাদক মাসুদের রহমান ২০২৫-২৬ অর্থ বছরের বাজেট পেশ করেন। পরিচালক ফেরদৌস আহমেদ সেলিম-এর সঞ্চালনায় সম্পূরক বাজেটের ওপর আলোচনা করেন সমিতির সাবেক সভাপতি নাছির উদ্দিন এবং বসুরহাট পৌর স্টার সমিতির সভাপতি আব্দুল মজিদ (মেম্বার)। আলোচনা শেষে উপস্থিত সদস্যদের কণ্ঠ ভোটে বাজেটটি অনুমোদন লাভ করে। এ সময়ে সহযোগিতা করেন সমিতির সচিব সঞ্চয় কুমার দে

উন্নয়ন ও কল্যাণে লক্ষ্যমাত্রা

ঘোষিত বাজেটে সমবায়ের বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন, সদস্যদের জন্য বিশেষ সুবিধা প্রদান এবং নতুন কর্মসূচি গ্রহণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সভায় সমিতির চলমান কার্যক্রমের অগ্রগতি, সদস্যদের কল্যাণমূলক কার্যক্রম এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বাজেট ঘোষণার সময় স্বচ্ছতা, দায়বদ্ধতা ও কার্যক্রমের স্থায়িত্ব নিশ্চিতের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।

নেতৃবৃন্দ পরিকল্পনাগুলো বাস্তবায়নের জন্য যারা ঋণ নিয়েছেন, তাদেরকে সময়মতো ঋণ পরিশোধ এবং সকল সদস্যদের শেয়ার ও সঞ্চয় বেশি বেশি করে জমা দেওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বসুরহাট ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ এর সভাপতি আবদুল মতিন লিটন, সাধারণ সম্পাদক জাহেদুর রহমান রাজন এবং সমিতির সহ-সভাপতি নূর হোসেন রতনসহ কার্যকরী কমিটির পরিচালকগণ। আলোচনা শেষে শ্রেষ্ঠ শেয়ার সঞ্চয় পরিশোধকারী সদস্য এবং রেফেল ড্র বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *