ওসমান হাদি ও এরশাদ উল্লাহর ওপর হামলার প্রতিবাদে ময়মনসিংহে বিএনপির বিক্ষোভ মিছিল
স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শরীফ ওসমান হাদি এবং চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহর ওপর হামলার প্রতিবাদে ময়মনসিংহ মহানগর বিএনপি ও অঙ্গ ও সহযোগী সংগঠন যৌথ উদ্যোগে বিক্ষোভ মিছিল করেছে।
আজ শনিবার বিকেলে নতুন বাজার বিএনপি কার্যালয়ের সামনে থেকে এই প্রতিবাদ মিছিল বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা প্রদক্ষিণ করে রেলওয়ে স্টেশনে গিয়ে সমাপ্ত হয়।
মিছিল চলাকালীন বিএনপির নেতাকর্মীরা হামলার ঘটনার তীব্র নিন্দা জানান এবং দোষী ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার ও কঠোর শাস্তির দাবি জানিয়ে বিভিন্ন স্লোগান দেন। এই ধরনের হামলা নির্বাচনী পরিবেশকে প্রশ্নবিদ্ধ করছে বলেও তাঁরা মন্তব্য করেন।
