এমআইটিতে বিনা মূল্যে অনলাইন কোর্স, শিক্ষার্থী ও পেশাজীবীদের সুযোগ

এমআইটির কোর্স এখন করা যায় ঘরে বসেইমডেল: সেতু, ছবি:
প্রথম আলো ডেস্ক
প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৫, ১০: ৫৮
ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজিতে (এমআইটি) বিনা মূল্যে অনলাইন কোর্স করার সুযোগ আছে। বিশ্বব্যাপী শিক্ষার্থী এবং জ্ঞানপিপাসুদের জন্য এটি একটি অনন্য সুযোগ। এ উদ্যোগের লক্ষ্য হলো, বর্তমান প্রতিযোগিতামূলক ও প্রযুক্তিনির্ভর বিশ্বে জ্ঞান আদান–প্রদান ও দক্ষতা উন্নয়নকে আরও সহজলভ্য করা।
১৮৬১ সালে প্রতিষ্ঠার পর থেকে যুক্তরাষ্ট্রের উচ্চশিক্ষার প্রতিষ্ঠানটি আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তি উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ ও শীর্ষস্থানীয় এ বিশ্ববিদ্যালয় এবার ওপেনকোর্সওয়্যার (OpenCourseWare-OCW) প্ল্যাটফর্মের মাধ্যমে নানা বিষয়ে বিনা মূল্যে অনলাইন কোর্স দিচ্ছে, যা ঘরে বসেই শিখতে ও দক্ষতা বাড়াতে আগ্রহী ব্যক্তিদের জন্য একটি বড় সুযোগ।
