
অর্থ মন্ত্রণালয়ের অধীনে জাতীয় সঞ্চয় অধিদপ্তরের রাজস্ব খাতভুক্ত ১৩ থেকে ২০তম গ্রেডের আটটি ক্যাটাগরিতে ৯৫ জনকে নিয়োগের আবেদনের সময় শেষ হচ্ছে আগামীকাল বৃহস্পতিবার (২৬ নভেম্বর ২০২৬)। আগ্রহী ও যোগ্য প্রার্থীদের আগামীকাল বিকেল ৪টার মধ্যে অনলাইনে আবেদন সম্পন্ন করতে হবে।
পদের বিবরণ ও বেতন স্কেল
১. হিসাবরক্ষক
- পদসংখ্যা: ৯
- বেতন স্কেল: ২৪,০০০–৫৮,০০০ টাকা (গ্রেড-১৩)
২. সাঁটলিপিকার-কাম-কম্পিউটার অপারেটর
- পদসংখ্যা: ৩
- বেতন স্কেল: ২৪,০০০–৫৮,০০০ টাকা (গ্রেড-১৩)
৩. উচ্চমান সহকারী
- পদসংখ্যা: ৩
- বেতন স্কেল: ২৩,৫০০–৫৬,৮০০ টাকা (গ্রেড-১৪)
৪. সাঁটমুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর
- পদসংখ্যা: ৪
- বেতন স্কেল: ২৩,৫০০–৫৬,৮০০ টাকা (গ্রেড-১৪)
৫. গাড়িচালক
- পদসংখ্যা: ১
- বেতন স্কেল: ২২,৮০০–৫৫,২০০ টাকা (গ্রেড-১৫)
৬. অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক
- পদসংখ্যা: ৪০
- বেতন স্কেল: ২১,৯০০–৫২,৯০০ টাকা (গ্রেড-১৬)
৭. ডাটা এন্ট্রি অপারেটর
- পদসংখ্যা: ২
- বেতন স্কেল: ২১,৯০০–৫২,৯০০ টাকা (গ্রেড-১৬)
৮. অফিস সহায়ক
- পদসংখ্যা: ৩৩
- বেতন স্কেল: ২০,০০০–৪৮,৪০০ টাকা (গ্রেড-২০)
বয়সসীমা ১ অক্টোবর ২০২৬ তারিখে প্রার্থীর বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে।
আবেদন প্রক্রিয়া ও ফি আগ্রহী প্রার্থীদের নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনে আবেদন ফরম পূরণ করতে হবে। ১ থেকে ৭ নম্বর পদের জন্য আবেদন ফি ১১২ টাকা এবং ৮ নম্বর পদের জন্য ৫৬ টাকা নির্ধারণ করা হয়েছে।
আবেদনের শেষ সময়: আগামীকাল ২৬ নভেম্বর ২০২৬, বিকেল ৪টা পর্যন্ত। নিয়োগসংক্রান্ত বিস্তারিত শর্তাবলি মূল বিজ্ঞপ্তিতে পাওয়া যাবে।