আর মাত্র পাঁচ দিন বাকি আশুগঞ্জ পাওয়ার স্টেশনে ৯০ জনের চাকরি, আবেদন ৩০ নভেম্বর পর্যন্ত

নিজস্ব প্রতিবেদক | ২৫ নভেম্বর ২০২৬

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের মালিকানাধীন প্রতিষ্ঠান আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেড (এপিএসসিএল) ১৫টি পদে মোট ৯০ জন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন আগামী ৩০ নভেম্বর ২০২৬ বিকেল ৫টা পর্যন্ত।

পদসংখ্যা ও মূল বেতন

  • সহকারী প্রকৌশলী (বৈদ্যুতিক): ১৫ জন (মূল বেতন ৫২,০০০ টাকা)।
  • সহকারী প্রকৌশলী (যান্ত্রিক): ১১ জন (মূল বেতন ৫২,০০০ টাকা)।
  • সহকারী ব্যবস্থাপক (প্রকিউরমেন্ট): ১ জন (মূল বেতন ৫২,০০০ টাকা)।
  • সহকারী ব্যবস্থাপক (স্টোর): ২ জন (মূল বেতন ৫২,০০০ টাকা)।
  • সহকারী ব্যবস্থাপক (কেমিক্যাল): ২ জন (মূল বেতন ৫২,০০০ টাকা)।
  • সহকারী ব্যবস্থাপক (হেলথ, সেফটি অ্যান্ড এনভায়রনমেন্ট): ২ জন (মূল বেতন ৫২,০০০ টাকা)।
  • সহকারী ব্যবস্থাপক (অর্থ/হিসাব/ইন্টারনাল অডিট): ২ জন (মূল বেতন ৫২,০০০ টাকা)।
  • সহকারী ব্যবস্থাপক (এইচআর ও প্রশাসন): ৩ জন (মূল বেতন ৫২,০০০ টাকা)।
  • উপ-সহকারী প্রকৌশলী (বৈদ্যুতিক): ৯ জন (মূল বেতন ৪০,০০০ টাকা)।
  • উপ-সহকারী প্রকৌশলী (যান্ত্রিক): ১৩ জন (মূল বেতন ৪০,০০০ টাকা)।
  • জুনিয়র অ্যাসিস্ট্যান্ট (অর্থ/হিসাব/ইন্টারনাল অডিট): ৩ জন (মূল বেতন ২০,০০০ টাকা)।
  • জুনিয়র অ্যাসিস্ট্যান্ট কাম কম্পিউটার অপারেটর: ৮ জন (মূল বেতন ২০,০০০ টাকা)।
  • ফায়ারম্যান: ৬ জন (মূল বেতন ১৪,৫০০ টাকা)।
  • নিরাপত্তা প্রহরী: ১২ জন (মূল বেতন ১৪,৫০০ টাকা)।
  • স্টোর হেলপার: ১ জন (মূল বেতন ১৪,৫০০ টাকা)।

যোগ্যতা, বয়স ও অন্যান্য সুবিধা

  • শিক্ষাগত যোগ্যতা: পদভেদে সংশ্লিষ্ট প্রকৌশল বিষয়ে স্নাতক, যেকোনো বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর, বাণিজ্য বা সিএ–সংক্রান্ত ডিগ্রি, সংশ্লিষ্ট প্রযুক্তিতে ডিপ্লোমা এবং এসএসসি বা সমমানের সনদ থাকতে হবে। সব পদে সিজিপিএ ৪.০০-এর স্কেলে ন্যূনতম ২.৫০ অথবা ৫.০০-এর স্কেলে ৩.৫০ (বা দ্বিতীয় বিভাগ) থাকতে হবে।
  • বয়সসীমা: ৩০ অক্টোবর ২০২৬ তারিখে সাধারণ প্রার্থীদের বয়স সর্বোচ্চ ৩২ বছর হতে হবে। বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়স ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য। নিরাপত্তা প্রহরী পদে অবসরপ্রাপ্ত সামরিক বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স ৪২ বছর।
  • শারীরিক যোগ্যতা: ফায়ারম্যান পদের জন্য উচ্চতা কমপক্ষে ৫ ফুট ৪ ইঞ্চি, বুকের মাপ ৩২ ইঞ্চি এবং দৃষ্টিশক্তি ৬/৬ হতে হবে। নিরাপত্তা প্রহরী পদের জন্য উচ্চতা কমপক্ষে ৫ ফুট ৬ ইঞ্চি, বুকের মাপ ৩২ ইঞ্চি ও দৃষ্টিশক্তি ৬/৬ থাকতে হবে; সাবেক সেনাবাহিনী, বিজিবি, পুলিশ বা আনসার সদস্যরা অগ্রাধিকার পাবেন।
  • বেতন-ভাতা ও চুক্তি: মূল বেতনের পাশাপাশি সংস্থার বিধি অনুযায়ী বাসা ভাড়া ভাতা বা আবাসন সুবিধা, দুটি উৎসব ভাতা, নববর্ষ ভাতা, শিক্ষা ভাতা, চিকিৎসা ভাতা ও পাওয়ার স্টেশন ভাতাসহ অন্যান্য সুবিধা পাওয়া যাবে। প্রারম্ভিক চুক্তি এক বছরের শিক্ষানবিশসহ তিন বছরের জন্য কার্যকর হবে এবং অবসরের বয়স ৬০ বছর।

আবেদন ফি ও সময়সূচি

  • আবেদন ফি: ১ থেকে ১০ নম্বর পদের জন্য ২২৩ টাকা, ১১ ও ১২ নম্বর পদের জন্য ১১২ টাকা এবং ১৩ থেকে ১৫ নম্বর পদের জন্য ৫৬ টাকা টেলিটক প্রিপেইড সিমের মাধ্যমে এসএমএস করে জমা দিতে হবে।
  • সময়সীমা: গত ২ নভেম্বর ২০২৬ সকাল ১০টা থেকে অনলাইন আবেদন শুরু হয়েছে। আবেদন জমা দেওয়ার শেষ সময় ৩০ নভেম্বর ২০২৬ বিকেল ৫টা।

আগ্রহী প্রার্থীরা টেলিটকের ওয়েবসাইট অথবা এপিএসসিএলের অফিশিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন।

Leave a Comment