আমার কথায় দেশ চলবে, এটা থেকে বেরিয়ে আসতে হবে: আমীর খসরু

পোস্ট জুলাই পলিটিক্যাল থটস: হুইচ ডিরেকশন বাংলাদেশ ইজ ওয়াকিং’ শীর্ষক সেমিনারে আমীর খসরু মাহমুদ চৌধুরী। আজ বুধবার রাজধানীর গুলশানেছবি:

নিজস্ব প্রতিবেদক

ঢাকা

প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৫, ১৬: ৩৫ 

জুলাই আন্দোলনের কৃতিত্ব নিয়ে দ্বন্দ্বের সমালোচনা করে বিএনপির এই নেতা বলেন, আন্দোলনের কৃতিত্ব কে নেবে—এ নিয়ে যদি লড়াই চলে, তবে বাংলাদেশের ভবিষ্যৎ নেই। মুক্তিযুদ্ধের মতো এই আন্দোলনও বিক্রি করার বিষয় না। এটি জনগণের কৃতিত্ব।

মুক্তিযুদ্ধ প্রসঙ্গে আমীর খসরু বলেন, তিনি বহুবার কারাগারে গেছেন। তাঁর পরিবার অসুস্থ হয়েছে। কিন্তু এসব তাঁর কৃতিত্ব না। নাগরিক হিসেবে তিনি তাঁর দায়িত্ব পালন করেছেন। মুক্তিযুদ্ধ যাঁরা করেছেন, তাঁরা যাঁর যাঁর কাজে ফিরে গেছেন। সারা জীবন মুক্তিযুদ্ধ বিক্রি করলে দেশ চলবে না বলেও মন্তব্য করেছেন তিনি।

বিএনপির এই নেতা বলেন, বিশ্বের যেসব দেশ বিপ্লব বা গণ–আন্দোলনের পর দ্রুত নির্বাচনী প্রক্রিয়ার মাধ্যমে গণতন্ত্রে ফিরতে পেরেছে, তারা টিকে গেছে। আর যেসব দেশে দাবিদাওয়ার লড়াই চলতে থেকেছে, সেসব দেশে আজ গৃহযুদ্ধ চলছে, সমাজ ও অর্থনীতি বিধ্বস্ত।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘আমার কথামতো দেশ চলতে হবে—এই সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে।’

আজ বুধবার দুপুরে রাজধানীর গুলশানে একটি হোটেলে ‘পোস্ট জুলাই পলিটিক্যাল থটস: হুইচ ডিরেকশন বাংলাদেশ ইজ ওয়াকিং’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন আমীর খসরু।

আমীর খসরু বলেন, বাংলাদেশের মানুষের প্রত্যাশা, আশা-আকাঙ্ক্ষা আকাশচুম্বী। যদি সেটি ধারণ করা না যায় তাহলে দলের ভবিষ্যৎ নেই, দেশেরও নেই। সুতরাং এটা বুঝতেই হবে।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *