আইআইটি থেকে বলিউড, ইঞ্জিনিয়ারিং ছেড়ে সিনেমার দানব

বিনোদন

সিনেমার দৃশ্যে সহশিল্পীর সঙ্গে অনিরুদ্ধ আগরওয়াল। আইএমডিবি

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১৫: ৩০

বলিউডে অনেকেই ইঞ্জিনিয়ারিং পড়ে পরে অভিনয়ে এসেছেন—কৃতি শ্যানন, তাপসী পান্নু, সোনু সুদ কিংবা আর মাধবনের মতো তারকারা। তবে আশির দশকে একজন অভিনেতা এমন ছিলেন, যিনি সত্যিই ইঞ্জিনিয়ারিং ছেড়ে অভিনয়ের জগতে পা রেখেছিলেন। তিনি হলেন অনিরুদ্ধ আগরওয়াল—বলিউডের পর্দায় যিনি সবচেয়ে বেশি পরিচিত দানব কিংবা ভয়ংকর চরিত্রের জন্য।

পুরানা মন্দির’ দিয়ে শুরু
১৯৮৪ সালে রামসে ব্রাদার্সের হরর ফিল্ম ‘পুরানা মন্দির’–এর মাধ্যমে বলিউডে পা রাখেন অনিরুদ্ধ। লম্বা শরীর, তীক্ষ্ণ চেহারা—তাঁর উপস্থিতি এতটাই ভয়ংকর ছিল যে অনেক সময়ই তাঁকে আলাদা মেকআপের প্রয়োজন হতো না। নিজেই এক সাক্ষাৎকারে বলেছিলেন, ‘মানুষ আমাকে শুধু ভয়ের মুখ হিসেবেই দেখতে শুরু করেছিল।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *