মোহাম্মদ হাবিবুল্লাহ

অপ্রতিম একমাত্র ছেলে,
মা- বাবার হৃদয় জ্বলে।
মোর আঁখিতে শূন্যতা ঝুলে
কোথাও শান্তি নাহি মিলে।
বাড়ি কুমিল্লার বিজয়পুরে
জন্ম ফিরোজ শাহরিয়ার ঘরে।
নাহিদা বেগম মায়ের নাম,
শিক্ষকতায় ছিল সুনাম।
অপ্রতিম তার বন্ধুর সাথে
ফোন নিয়ে গেল খেলতে।
আইফোন দেখে হাতে
ইচ্ছা করলো নিয়ে যেতে।
সাধ্য নাই ফোন কিনতে,
দেখতে চোরের মত।
শিশুর ফোন দেখে তুই
লোভী কেন এ-তো?
তুই কেন মোর কেড়ে নিলে
আমার অপ্রতিমের প্রাণ?
ফোনের জন্য কেন রে তুই
হইলে এ-তো পাষাণ?
আইফোন নিবে বললে মোরে
করে দিতাম তোরে দান।
শুধু ফোনের জন্য কেমন করে
কেড়ে নিলে মোর, কলিজার প্রাণ?
শোনে না মায়ের আহাজারি
দেখে না কভু বাবার কান্না।
শুধু অপ্রতিমের প্রাণের জন্য
মা-বাবার অশ্রুতে জলের বন্যা।
১৮ সেপ্টেম্বর /২৬ শুক্রবারে
লাঠি দিয়ে মারলে তারে।
কেমন করে হত্যা করিস বল,
তোরাই দেশের সন্ত্রাসী দল।
