হোয়াটসঅ্যাপে চালু হচ্ছে থ্রেডেড রিপ্লাই, যে সুবিধা পাওয়া যাবে

হোয়াটসঅ্যাপে নতুন সুবিধা চালু হচ্ছে

প্রযুক্তি ডেস্ক

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০০: ১১

​তাৎক্ষণিক বার্তা বা ছবি আদান-প্রদানের পাশাপাশি সহজে কথা বলা ও ভিডিও কল করার সুযোগ থাকায় হোয়াটসঅ্যাপের ব্যবহার দ্রুত বাড়ছে। বর্তমানে পরিবার-পরিজনের সঙ্গে আলাপ থেকে শুরু করে অফিসের বিভিন্ন কাজে অনেকেই নিয়মিত এটি ব্যবহার করেন। তবে, হোয়াটসঅ্যাপের চ্যাট ইন্টারফেসের ভিন্নতার কারণে ব্যস্ত কোনো গ্রুপে আলোচনায় প্রাসঙ্গিক জবাব খুঁজে পাওয়া প্রায়ই কঠিন হয়ে পড়ে। এই সমস্যা দূর করতে পরীক্ষামূলকভাবে ‘থ্রেডেড রিপ্লাই’ নামের নতুন সুবিধা চালু করেছে হোয়াটসঅ্যাপ।

কীভাবে কাজ করবে থ্রেডেড রিপ্লাই?

​প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ডব্লিউএবেটাইনফো জানিয়েছে, থ্রেডেড রিপ্লাই সুবিধাটি আনুষ্ঠানিকভাবে চালু হলে হোয়াটসঅ্যাপে আলোচনার সময় নির্দিষ্ট একটি বার্তার বিপরীতে অন্যদের পাঠানো সব রিপ্লাই একটি থ্রেড আকারে একসঙ্গে দেখা যাবে। এর ফলে, ব্যবহারকারীরা সহজেই আলোচনার ধারাবাহিকতা বুঝতে পারবেন। পাশাপাশি, কাজে ব্যস্ত থাকলেও এক বা একাধিক গ্রুপের আলোচনার বিষয়বস্তু সহজে জানা যাবে।

​হোয়াটসঅ্যাপের তথ্যমতে, থ্রেডেড রিপ্লাই সুবিধার মাধ্যমে ব্যবহারকারীরা চাইলে নতুন বার্তাও যোগ করতে পারবেন। এসব রিপ্লাই ‘ফলো আপ রিপ্লাই’ নামে দেখা যাবে। যদিও এই ট্যাগ সবার কাছে দৃশ্যমান নাও হতে পারে। থ্রেডেড রিপ্লাই সুবিধাটি বর্তমানে অ্যান্ড্রয়েড বেটা সংস্করণের সঙ্গে যুক্ত সীমিতসংখ্যক ব্যবহারকারী পরখ করতে পারছেন।

গ্রুপ চ্যাটের জন্য কেন এটি জরুরি?

​গ্রুপে দীর্ঘ সময় ধরে নানা বিষয় নিয়ে আলোচনা হওয়ায় অনেক প্রয়োজনীয় বার্তা চোখ এড়িয়ে যায়। থ্রেডেড রিপ্লাই সেই বিভ্রান্তি দূর করতে সহায়ক হবে। আর তাই ব্যক্তিগত চ্যাটে থ্রেডেড রিপ্লাই সুবিধা তেমন জরুরি না হলেও, গ্রুপ চ্যাটের জন্য এটি খুবই দরকারি।

​হোয়াটসঅ্যাপের অফিশিয়াল ওয়েবসাইটের লিঙ্ক হলো:

https://www.whatsapp.com/

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *