ময়মনসিংহ সরকারি কলেজের নবীনবরণ অনুষ্ঠান সম্পন্ন

​রাশিদ আহমেদ নিসর্গ, ময়মনসিংহ

ময়মনসিংহ সরকারি কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

আজ রবিবার (১৫ নভেম্বর ২০২৬) কলেজ প্রাঙ্গণে এক আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে এই অনুষ্ঠান আয়োজিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১৪৯, ময়মনসিংহ-৪ (সদর) আসনের জাতীয় সংসদ সদস্য মো. আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ।

​সভাপতিত্ব ও বিশেষ অতিথিবৃন্দ

​ময়মনসিংহ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ মোহন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন—ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক মো. রুকুনোজ্জামান রোকন, শিক্ষা মন্ত্রণালয়ের শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী প্রকৌশলী মো. তারেক আনোয়ার জাহেদী এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা (মাউশি) ময়মনসিংহ অঞ্চলের পরিচালক প্রফেসর ড. মো. আছাদুজ্জামান আকন্দ,উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ময়মনসিংহের সচিব মোঃ এনামুল হক।

​আয়োজক ও সাংস্কৃতিক পরিবেশনা

​অনুষ্ঠানে নবীনবরণ উদযাপন কমিটি-২০২৬ এর আহ্বায়ক প্রফেসর বিরাজ কৃষ্ণ বণিকসহ কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভা ও নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়ার পর এক মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

Leave a Comment