ময়মনসিংহে ‘ব্রহ্মপুত্র-মহাস্থান মৈত্রী কাবাডি উৎসব’; ময়মনসিংহকে হারিয়ে বগুড়া একাডেমি চ্যাম্পিয়ন

রাশিদ আহমেদ নিসর্গ, ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহে বর্ণাঢ্য আয়োজনে সম্পন্ন হয়েছে ‘ব্রহ্মপুত্র-মহাস্থান মৈত্রী কাবাডি উৎসব-২০২৬’। উৎসবের মূল আকর্ষণ আকর্ষণীয় প্রীতি ম্যাচে স্বাগতিক ময়মনসিংহ কাবাডি একাডেমিকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে বগুড়া কাবাডি একাডেমি।

​আজ শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে ময়মনসিংহ নগরীর ঐতিহ্যবাহী সার্কিট হাউজ মাঠে এ ক্রীড়া উৎসব ও প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়।

​ময়মনসিংহ জেলা প্রশাসনের উদ্যোগে এবং ময়মনসিংহ জেলা ক্রীড়া সংস্থার সার্বিক সহযোগিতায় আয়োজিত এ উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-৬ (বগুড়া সদর) আসনের জাতীয় সংসদ সদস্য মোঃ রেজাউল করিম বাদশা

উদ্বোধন ও ম্যাচের চূড়ান্ত ফলাফল

​উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ময়মনসিংহ সদর আসনের জাতীয় সংসদ সদস্য মোঃ আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

​উদ্বোধনের পর ময়মনসিংহের সার্কিট হাউজ মাঠে দুই দলের তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা অনুষ্ঠিত হয়। আক্রমণ ও পাল্টা আক্রমণের রোমাঞ্চকর ম্যাচ শেষে কৌশলগত ও শারীরিকভাবে দারুণ নৈপুণ্য দেখিয়ে স্বাগতিক ময়মনসিংহ কাবাডি একাডেমিকে পরাজিত করে ট্রফি ছিনিয়ে নেয় সফরকারী বগুড়া কাবাডি একাডেমি।

বিশেষ অতিথিবৃন্দ ও সমাপনী

​ময়মনসিংহের জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:

  • মোঃ রুকুনোজ্জামান রোকন — প্রশাসক, ময়মনসিংহ সিটি কর্পোরেশন।
  • সৈয়দ আমিনুল হক দেওয়ান সজল — সদস্য সচিব, বাংলাদেশ সাঁতার ফেডারেশন।
  • মোঃ আজগর আলী — সহ-সভাপতি, বাংলাদেশ কাবাডি ফেডারেশন।
  • এ.কে.এম মাহবুবুল আলম — সদস্য সচিব, ময়মনসিংহ জেলা ক্রীড়া সংস্থা।
  • শহিদুল আমিন খসরু — সদস্য, ময়মনসিংহ বিভাগীয় ক্রীড়া সংস্থা।
  • এনামুল হক আকন্দ লিটন — সদস্য, ময়মনসিংহ জেলা ক্রীড়া সংস্থা।
  • মো: আল আমিন — জেলা ক্রীড়া অফিসার, ময়মনসিংহ।

​খেলা শেষে আমন্ত্রিত অতিথিবৃন্দ বিজয়ী বগুড়া কাবাডি একাডেমি এবং রানার্সআপ ময়মনসিংহ কাবাডি একাডেমির খেলোয়াড়দের হাতে ট্রফি ও সম্মাননা স্মারক তুলে দেন।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *