রাশিদ আহমেদ নিসর্গ, ময়মনসিংহ

‘দক্ষ ডিপ্লোমা প্রকৌশলী, উন্নত দেশ- সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহে গণপ্রকৌশল দিবস ও ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি)-এর গৌরবোজ্জ্বল ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে আজ মঙ্গলবার (১৭ নভেম্বর ২০২৬) সকালে আইডিইবি ময়মনসিংহ জেলা শাখার উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বর্ণাঢ্য র্যালি ও প্রধান অতিথি
সকালে নগরীর আবুল মনসুর সড়কে অবস্থিত আইডিইবি কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় কার্যালয়ে গিয়ে শেষ হয়।
আয়োজিত এই বর্ণাঢ্য র্যালি ও কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক মো. রুকুনোজ্জামান রোকন।
আলোচনা সভা ও উপস্থিতিবৃন্দ
র্যালি শেষে আইডিইবি কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন আইডিইবি ময়মনসিংহ জেলা শাখার আহ্বায়ক প্রকৌশলী মো. মোস্তাফিজুর রহমান, সদস্য সচিব প্রকৌশলী মো. এমদাদুল হক, প্রকৌশলী কাজী সাখাওয়াত হোসেন এবং সাবেক কাউন্সিলর মনোয়ার হোসেন বিপ্লবসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে আইডিইবি ময়মনসিংহ জেলা শাখার নেতৃবৃন্দ, স্থানীয় ডিপ্লোমা প্রকৌশলী ও বিভিন্ন পর্যায়ের সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। বক্তারা দেশের অবকাঠামোগত ও কারিগরি উন্নয়নে ডিপ্লোমা প্রকৌশলীদের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।