রাশিদ আহমেদ নিসর্গ, ময়মনসিংহ

ময়মনসিংহে “অতিথি ওভারভিউ প্রোগ্রাম” অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (২৮ নভেম্বর ২০২৬) বিকেলে ময়মনসিংহ মেডিকেল কলেজ অডিটোরিয়ামে এ কর্মসূচি আয়োজন করা হয়। অনলাইন বুকিং প্ল্যাটফর্ম ‘অতিথি ডট কম’ অ্যাপস ও ডিজিটাল ব্যবস্থার মাধ্যমে দেশব্যাপী পর্যটন শিল্প ও তথ্যপ্রযুক্তি খাতে কাজ করছে এবং দেশে-বিদেশে সেবার পাশাপাশি কর্মসংস্থান ও অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখছে বলে আয়োজকরা জানান।
প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিথি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও, একটি মানবাধিকার সংস্থার চেয়ারম্যান এবং লায়ন্স ক্লাব অব ঢাকা গুলশান অতিথির চার্টার্ড প্রেসিডেন্ট লায়ন সাইফুল ইসলাম সোহেল (পিএমজেএফ)।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অতিথি গ্রুপের নির্বাহী পরিচালক ও অতিরিক্ত আইজিপি (পিআরএল), ইসলামী বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ও আইবিআইএএন ক্লাব লিমিটেডের সভাপতি লায়ন ড. মোঃ আশরাফুর রহমান, অতিথি সিটি অ্যান্ড রিসোর্ট লিমিটেডের চেয়ারম্যান লায়ন এস এম শাহীন, অতিথি লিমিটেডের উপ-পরিচালক (আর অ্যান্ড ডি) লায়ন মাহফুজুল হক ক্যালিস, সহকারী পরিচালক (পাবলিক রিলেশন) লায়ন মোঃ মনোহর আলী এবং সহকারী পরিচালক ট্রেনিং (ইনচার্জ ময়মনসিংহ) লায়ন মোঃ মাহবুব আলম খানসহ সংশ্লিষ্টরা।
ক্রেস্ট প্রদান ও সমাপ্তি
আলোচনা সভা শেষে কাজের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন ব্যক্তির হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ।