বসুরহাটে কৃষিজীবীদের সাথে জামায়াতের মতবিনিময় সভা অনুষ্ঠিত

মোহাম্মদ উল্যা, নোয়াখালী জেলা প্রতিনিধি

বাংলাদেশ জামায়াতে ইসলামী কৃষি বিভাগ, বসুরহাট পৌরসভার উদ্যোগে স্থানীয় কৃষিজীবীদের সাথে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (২৬ ডিসেম্বর) বাদ জুমা বসুরহাট কামিল মাদ্রাসার ছাত্র মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথির বক্তব্য

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা জামায়াতের আমির ও নোয়াখালী-৫ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ বেলায়েত হোসেন। তিনি তাঁর বক্তব্যে বলেন, “কৃষকই জাতির প্রাণ। কৃষক বাঁচলে তবেই খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হবে বাংলাদেশ। বিগত সরকারগুলো কৃষকদের ভাগ্য উন্নয়নে কার্যকর কোনো ভূমিকা রাখেনি। সামান্য যা বরাদ্দ দেওয়া হয়েছে, তার সিংহভাগই প্রকৃত কৃষকের দোরগোড়ায় পৌঁছায়নি।”

তিনি আরও বলেন, “আপনারা বিগত ৫৪ বছরে নৌকা, লাঙল ও ধানের শীষকে ভোট দিয়ে দেখেছেন। এবার অন্তত একবার দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিন। জামায়াত ক্ষমতায় আসলে সরকারিভাবে সার, বীজ ও কীটনাশক সরবরাহ নিশ্চিত করবে।”

বিশেষ অতিথির অঙ্গীকার

বিশেষ অতিথির বক্তব্যে বসুরহাট পৌরসভা জামায়াত মনোনীত মেয়র প্রার্থী মাওলানা মোশারফ হোসাইন বলেন, আধুনিক কৃষিকাজের জন্য উন্নত প্রশিক্ষণ ও আধুনিক যন্ত্রপাতি প্রদান করা হবে। পাশাপাশি কৃষিপণ্যের সঠিক সংরক্ষণ, বিপণন এবং নায্যমূল্য নিশ্চিত করতে জামায়াত প্রতিশ্রুতিবদ্ধ।

উপস্থিত নেতৃবৃন্দ

পৌরসভা ৭ নং ওয়ার্ড জামায়াতের সভাপতি মাস্টার কামাল উদ্দীনের সভাপতিত্বে এবং মাওলানা আবু ইউসুফ মোহাম্মদ ইয়াকুবের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন:

  • মাওলানা আবু ইউসুফ মোহাম্মদ ইয়াকুব (সহ-সেক্রেটারি, পৌর জামায়াত ও সভাপতি, পৌর শ্রমিক কল্যাণ ফেডারেশন)।
  • মাওলানা ইব্রাহীম জসীম (আমির, ৯ নং ওয়ার্ড পৌর জামায়াত)।
  • এছাড়া স্থানীয় বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ও শত শত কৃষিজীবী সভায় অংশ নেন।

কৃষকদের প্রতিক্রিয়া

মতবিনিময় সভায় উপস্থিত কৃষকগণ বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট ও তাঁদের জীবনযাত্রার মান নিয়ে আলোচনা করেন। এ সময় উপস্থিত কৃষকদের একাংশ আগামী নির্বাচনে ‘দাঁড়িপাল্লা’ মার্কায় ভোট দেওয়ার মাধ্যমে জামায়াতকে দেশ পরিচালনার সুযোগ দেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *