বইমেলায় লেখক-পাঠকের সেতুবন্ধন তৈরি হয়: বিভাগীয় কমিশনার

স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ

ময়মনসিংহ বিভাগীয় কমিশনার ফারাহ শাম্মী, এনডিসি বলেছেন, বইমেলায় লেখক-পাঠকের সেতুবন্ধন তৈরি হয়, যা সাহিত্য ও সৃষ্টিশীলতার বিকাশ ঘটায়। এছাড়া এটি সামাজিক এবং সাংস্কৃতিক মেলবন্ধন তৈরি করে, যা আমাদের ঐতিহ্য সংরক্ষণে সহায়তা করে এবং আমাদের মননশীলতা ও সাংস্কৃতিক অগ্রগতির জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

বুধবার (১০ ডিসেম্বর) ময়মনসিংহ কমিশনার কার্যালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি একথা বলেন।

মেলার প্রস্তুতি ও কর্মসূচি

বিভাগীয় কমিশনার আরও জানান, ১২ ডিসেম্বর ২০২৫ তারিখে মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ভৌত অবকাঠামো বিভাগ, বাংলাদেশ পরিকল্পনা কমিশনের সদস্য (সিনিয়র সচিব) এম এ আকমাল হোসেন আজাদ। ১৫ ডিসেম্বর মেলায় আয়োজিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা অধ্যাপক ডাঃ বিধান রঞ্জন রায় পোদ্দার

মেলায় ১০টি সরকারি ও ৬২টি বেসরকারি প্রতিষ্ঠানসহ মোট ৭২টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করবে। ৯ দিনব্যাপী অনুষ্ঠেয় এই বইমেলায় প্রতিদিন বিকেল ৩:০০টা হতে ৫:০০টা পর্যন্ত আলোচনা সভা, সেমিনার, উপস্থিত বক্তৃতা, কচিকাঁচার উৎসব, কুইজ প্রতিযোগিতা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আবৃত্তিসহ বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন থাকবে। সাপ্তাহিক ছুটির দিনগুলোতে সকাল ১০:০০টা হতে মেলা শুরু হবে।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *