ফুলবাড়িয়ায় শিয়ালের কামড়ে ১০ জন আহত

মো. আব্দুল হালিম ফুলবাড়িয়া

(ময়মনসিংহ) প্রতিনিধি :

ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার রাধাকানাই ইউনিয়নের ৩টি গ্রামে শিয়ালের কামড়ে ইউপি সদস্য সহ অন্তত ১০ জন আহত হয়েছেন। গত শনিবার সকালে রাধাকানাই ইউনিয়নের পালাশতলী, জলপাইতলা ও রইল্লারপাড় গ্রামের ইউপি সদস্য হযরত আলী (৫০), রফিকুল ইসলাম (৪০), জালাল উদ্দিন (৬০), শুভ (১৫), সাজেদা (৩২), রাইসুল ইসলাম (২৬), হাতেম আলী (৬০), আলম ফরাজী (৫০), ইউসুফ আলী (৪০), হাছেন আলী (৪৮) কে একটি পাগল শিয়ালে কামড়িয়ে আহত করে। পাগল শিয়ালের কামড়ে আহত হওয়ার খবর ছড়িয়ে পরলে আশপাশের গ্রামের মানুষের মধ্যে শিয়াল আতংক বিরাজ করছে।আহত রফিকুল ইসলাম বলেন, সকালে কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হওয়ায় সময় হঠাৎ আঁখ ক্ষেত থেকে একটা শিয়াল দৌড়ে এসে আমাকে কামড় দেয়। রাধাকানাই ইউপি ৮ নম্বর ওয়ার্ডের সদস্য হযরত আলী বলেন, সকালে আখক্ষেত পেঁচানোর সময় হঠাৎ করে একটি শেয়াল এসে আমার হাঁটুর নিচে কামড় দিয়ে চলে যায়। শিয়ালে কামড়ে আহত প্রায় সবাই ময়মনসিংহ এসকে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *