ফুলবাড়িয়ায় জাকের পার্টির জনসভা অনুষ্ঠিত

মো. আব্দুল হালিম
ফুলবাড়িয়া (ময়মনসিংহ) প্রতিনিধি:
জাকের পার্টি ২০ সেপ্টেম্বর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে ফুলবাড়িায় মিলাদ মাহফিল, জনসভা শেষে র্যালী অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার উপজেলার নাওগাঁও ইউনিয়নের কেশরগঞ্জ দক্ষিণ বাজারে বিশাল জনসভা আরিফুল আলম সুরুজের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেব বক্তব্য রাখেন মো. বিল্লাহ হোসেন। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন মো. জুয়েল রানা, ময়মনসিংহ -৬ আসরে জাকের পার্টির মনোনোয়ন প্রত্যাশী এসএম দেলোয়ার হোসেন, সবুজ মিয়া, মো. নজরুল ইসলাম, আহম্মদ আলী, ছাত্রফন্ডের তানিম, ছাত্রীফন্ডের সভানেত্রী জান্নাতুল ফেরদৌস কনক প্রমূখ। অনুষ্ঠান শেষে সবার মাঝে তবারক বিতরন করা হয়।
