ফুলপুরে ইসলামী ব্যাংক গ্রাহকদের মানববন্ধন অনুষ্ঠিত

কারী সুলতান আহমেদ,
ফুলপুর(ময়মনসিংহ) প্রতিনিধি:
ফুলপুরে ইসলামী ব্যাংক গ্রাহক ও বৈষম্য বিরোধী চাকুরী প্রত্যাশীদের সমন্বয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ইসলামী ব্যাংক ফুলপুর শাখার সামনে সোমবার ৬ সেপ্টেম্বর ,ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম ও বৈষম্য বিরোধী চাকুরী প্রত্যাশী পরিষদের ব্যানারে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।এস আলম গ্রুপ কতৃক ইসলামী ব্যাংক দখলের মাধ্যমে লুট হওয়া অর্থ ফেরত ও অবৈধ নিয়োগ বাতিলের দাবীতে বক্তব্য রাখেন ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের সভাপতি মোশাররফ হোসেন, বৈষম্য বিরোধী চাকুরী প্রত্যাশী পরিষদের শুয়াইব সম্রাট প্রমুখ ।বক্তারা ঘোষণা করেন অবিলম্বে দাবি না মানলে আরও কর্মসূচি ঘোষণা করা হবে।
