পাঁচ শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

মোহাম্মদ উল্যা, নোয়াখালী জেলা প্রতিনিধি

নোয়াখালীর কোম্পানীগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে পাঁচ শতাধিক সেবা প্রত্যাশীকে বিনামূল্যে উন্নত চিকিৎসা সেবা প্রদান করেছে স্বেচ্ছাসেবী সংগঠন “স্বর্ণালী প্রভাত”। শনিবার (২৮ মার্চ) উপজেলার চরহাজারী ইউনিয়নে দিনব্যাপী এই মানবিক কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বিশেষজ্ঞ ডাক্তারদের সেবা ও পরীক্ষা

ইসলাম করীম ফাউন্ডেশনের সার্বিক তত্ত্বাবধানে স্থানীয় জিয়াউল হক বিএসসি’র বাড়িতে প্রায় অর্ধ সহস্রাধিক নারী, পুরুষ ও শিশুকে এই সেবা দেওয়া হয়। পুরুষ রোগীদের চিকিৎসা প্রদান করেন নোয়াখালী জেনারেল হাসপাতালের মেডিসিন ও সার্জারি বিশেষজ্ঞ ডাক্তার মোঃ আব্দুর রহীম এবং নারী রোগীদের সেবা দেন গাইনি ও প্রসূতি বিশেষজ্ঞ ডাক্তার বিবি তাহেরা সোনিয়া। চিকিৎসকের ব্যবস্থাপত্রের পাশাপাশি ব্লাড গ্রুপিং, ডায়াবেটিস পরীক্ষা, প্রেশার চেকিং ও বিএমআই সেবা সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করা হয়।

উপস্থিত অতিথিবৃন্দ ও মানবিক অঙ্গীকার

অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ইসলাম করীম ফাউন্ডেশনের প্রতিনিধি ও বিশিষ্ট সমাজসেবক গাজী মোহাম্মদ আলমগীর, মোঃ আইয়ুব আলী এবং স্বর্ণালী প্রভাত সংগঠনের ফাউন্ডার সদস্য ইসরাত জাহান ফাহি, আব্দুল্লাহ আল সাওয়াল ও আবু বকর সিদ্দিকসহ অন্যান্যরা।

প্রতিষ্ঠাতার বক্তব্য

ইসলাম করিম ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ড. নুরুল করিম এক বার্তায় বলেন, “অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো কেবল সামাজিক দায়িত্ব নয়, এটি আমাদের আত্মার তৃপ্তি ও এক মহান ইবাদত। এই বিশেষ মেডিকেল ক্যাম্প আমাদের হৃদয়ের গভীর থেকে উঠে আসা এক মানবিক অঙ্গীকার।” তিনি সফলভাবে ক্যাম্প পরিচালনার জন্য সকল চিকিৎসক ও স্বেচ্ছাসেবীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *