নোবিপ্রবিতে ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ক্যাম্পাস ক্লিনিং কর্মসূচি

মোহাম্মদ উল্যা, নোয়াখালী জেলা প্রতিনিধি

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ক্যাম্পাস ক্লিনিং কর্মসূচি পালন করেছে সংগঠনটি। “আমাদের ক্যাম্পাস, আমরাই পরিচ্ছন্ন রাখবো; সবুজ ক্যাম্পাস গড়ে তুলবো” প্রতিপাদ্যকে সামনে রেখে এই উদ্যোগ নেওয়া হয়।

কর্মসূচির বিবরণ

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণ থেকে পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়। এরপর নেতাকর্মীরা পর্যায়ক্রমে একাডেমিক ভবন-১ ও ২, শান্তি নিকেতন, প্রশান্তি পার্ক, নীলদিঘী, কেন্দ্রীয় শহীদ মিনার, গ্যারেজ এবং আবাসিক হল সংলগ্ন এলাকার আবর্জনা পরিষ্কার করেন।

নেতৃবৃন্দের বক্তব্য

নোবিপ্রবি শাখার শিক্ষা সম্পাদক আব্দুস সালাম শিবলু বলেন, ছাত্রশিবির ৪৯তম বছরে পদার্পণ করেছে। প্রতিষ্ঠাবার্ষিকীকে ঘিরে সামাজিক দায়বদ্ধতা থেকেই এই পরিচ্ছন্নতা কার্যক্রম হাতে নেওয়া হয়েছে।

শাখার দপ্তর সম্পাদক সাদাত ফয়সাল বলেন, শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধি এবং একটি সুন্দর ক্যাম্পাস উপহার দেওয়াই আমাদের মূল লক্ষ্য।

উল্লেখ্য, ১৯৭৭ সালের ৬ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে ছাত্রশিবিরের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছিল।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *