নির্বাচন নিয়ে শঙ্কা দেখছি না, তবে কিছুটা উদ্বিগ্ন: মির্জা ফখরুল

ঠাকুরগাঁওয়ে বিএনপির সম্মেলনস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার সন্ধ্যায়

প্রতিনিধি

ঠাকুরগাঁও

আপডেট: ০৭ সেপ্টেম্বর ২০২৫, ২২: ০৬ 

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘জাতীয় নির্বাচন নিয়ে কোনো শঙ্কা দেখছি না। তবে আমরা কিছুটা উদ্বিগ্ন। কিছুসংখ্যক ব্যক্তি বা রাজনৈতিক দল অযাচিতভাবে শঙ্কা সৃষ্টির চেষ্টা করছে। তবে বাংলাদেশের মানুষ সেসব দুরভিসন্ধি কখনোই সমর্থন করবে না। যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচন জনগণের কাছে গ্রহণযোগ্য হবে।’

আজ রোববার সন্ধ্যায় ঠাকুরগাঁও জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনের স্থান পরিদর্শনে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপির মহাসচিব এ কথাগুলো বলেন। আগামীকাল সোমবার ঠাকুরগাঁও জেলা বিএনপির ওই সম্মেলন অনুষ্ঠিত হবে।

সম্মেলন নিয়ে মির্জা ফখরুল বলেন, ফ্যাসিস্ট সরকারের আমলে ঠাকুরগাঁওয়ে বিএনপির নেতা-কর্মীদের নামে ৭৫টির বেশি মামলা হয়। এসব মামলায় প্রায় সাড়ে সাত হাজার নেতা-কর্মীকে আসামি করা হয়। তাঁদের আদালতে হাজিরা দিতে হয়েছে। জেলে যেতে হয়েছে। গ্রেপ্তার এড়াতে ধানখেতে লুকিয়ে থাকতে হয়েছে। একটা অরাজনৈতিক, অগণতান্ত্রিক ও নিষ্ঠুর পরিস্থিতির মধ্য দিয়ে ঠাকুরগাঁও বিএনপিকে সময় পার করতে হয়েছে।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *