মনজুরুল হক, শেরপুর প্রতিনিধি

শেরপুরের নালিতাবাড়ী সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে তিন শিশুসহ ছয় ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
গতকাল শুক্রবার (২০ নভেম্বর ২০২৬) দুপুরে উপজেলার পানিহাতা মিশনের পূর্বদিকে ফেকামারী সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) তাঁদের আটক করে।
আটককৃতদের পরিচয় ও ঠিকানা
বিজিবি সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে পানিহাতা ফেকামারী সীমান্ত দিয়ে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের চেষ্টাকালে ছয়জনকে আটক করা হয়। আটককৃতদের মধ্যে তিনজন শিশু রয়েছে। তাঁরা হলেন—আবিদ মুক্তি (২৬), আনোয়ারা (২০) এবং তাঁদের সন্তান আকিব, নুরজাহান খাতুন, সাকিব হাসান শেখ (২) ও রাকিব হাসান (৮)।
আটক ব্যক্তিদের সবার বাড়ি ভারতের পশ্চিমবঙ্গের হুগলি জেলার ডানকুনি থানার মনুহারপুর মল্লিকপাড়া এলাকায়।
আইনগত ব্যবস্থা ও বিজিবির তথ্য
বিজিবি জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা ২০২৪ সালে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করেছিলেন বলে স্বীকার করেছেন।
আটকের পর ওই দিন রাতেই পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাঁদের নালিতাবাড়ী থানায় হস্তান্তর করা হয় এবং এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান রোধে বিজিবির নিয়মিত টহল ও নজরদারি জোরদার রয়েছে।