নালিতাবাড়ীতে জাতীয় কন্যা শিশু দিবস উদযাপন

ফাইল ছবি।
নালিতাবাড়ী প্রতিনিধি:
শেরপুরের নালিতাবাড়ীতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় কন্যাশিশু দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে এবং কারিতাস বাংলাদেশ-এর সহযোগিতায় এই দিবসটি উদযাপিত হয়।
আজ বুধবার (৮ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি র্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ সভাকক্ষ ‘মেঘমালায়’ এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা আক্তার ববি। সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) আনিসুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা মশিউর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা সাবিনা ইয়াসমিন সহ অন্যান্য কর্মকর্তারা।
বক্তারা কন্যাশিশুর শিক্ষা, নিরাপত্তা ও নেতৃত্ব বিকাশে সমাজের সবাইকে একসঙ্গে কাজ করার জন্য আহ্বান জানান।
