তুরস্কে খেলতে গিয়ে পাসপোর্ট হারালেন ইয়ামাল

তুরস্কে খেলতে গিয়ে পাসপোর্ট হারিয়েছেন ইয়ামালরয়টার্স

খেলা ডেস্ক

আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০২৫, ১৬: ৩৯ 

বিশ্বকাপ বাছাইয়ে গতকাল তুরস্কের মাটিতে স্বাগতিকদের বিপক্ষে ৬–০ গোলের বড় জয় পেয়েছে স্পেন। ম্যাচে গোল না পেলেও ৭৩ মিনিট পর্যন্ত মাঠে থেকে দুটি গোলে সহায়তা করেছেন লামিনে ইয়ামাল। কিন্তু দলের জয়ের পর খুব বেশি সময় আনন্দে থাকতে পারেননি ১৮ বছর বয়সী এই উইঙ্গার।

টিম হোটেলের উদ্দেশে বাসে ওঠার পর জানা যায়, ইয়ামাল তাঁর পাসপোস্ট হারিয়ে ফেলেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, পাসপোর্ট না পেয়ে ইয়ামাল যারপরনাই হতাশ, কারওবা কিছুর ওপর ক্ষুব্ধও।

এ সময় কোনিয়ার তোরকু অ্যারেনার পার্কিংয়ে স্যুটকেস খুলে তাঁকে পাসপোর্ট খুঁজতেও দেখা যায়। কিন্তু সেখানেও পাওয়া যায়নি পাসপোর্টটি। এমনকি লকার রুমে গিয়েও নাকি ইয়ামাল খুঁজে পাননি তাঁর পাসপোর্টটি।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *