ডাঃ মোহাম্মদ আলী সিদ্দিকী’র চিকিৎসকদের নিয়ে প্রীতি মধ্যাহ্ন ভোজ

স্টাফ রিপোর্টার:
৭ অক্টোবর মঙ্গলবার দুপুরে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ ময়মনসিংহ বিভাগের সদস্য সচিব, জিয়া পরিষদ ময়মনসিংহ জেলা শাখার সভাপতি, বাংলাদেশ বেসরকারি হাসপাতাল হাসপাতাল ডায়াগনস্টিক এসোসিয়েশনের কেন্দ্রীয় সহ সভাপতি ও ময়মনসিংহ জেলার সভাপতি এবং বিএমএ ময়মনসিংহ শাখার সাবেক সাধারণ সম্পাদক ডাঃ মোহাম্মদ আলী সিদ্দিকী সরকারী চাকুরী থেকে অবসরের পর ময়মনসিংহের ঐতিহ্যবাহী বেসরকারি চিকিৎসা প্রতিষ্ঠান -কমিউনিটি বেজড মেডিকেল কলেজ সহযোগী অধ্যাপক ( এনেসথেসিয়া এবং আইসিও বিভাগ) যোগদান উপলক্ষে তার সহকর্মী শিক্ষক ও চিকিৎসকের নিয়ে এক প্রীতি মধ্যাহ্ন ভোজের আয়োজন করেন।
উক্ত মধ্যাহ্ন ভোজে কমিউনিটি মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাঃ মাহফুজুর রহমান খান চৌধুরী, উপাধ্যক্ষ অধ্যাপক ডাঃ মোঃ মোরশেদ আলম, হাসপাতালের পরিচালক অধ্যাপক ডাঃ এম করিম খান, কমিউনিটি হেলথ ফাউন্ডেশনের সন্মানিত সদস্য প্রাক্তন অধ্যক্ষ অধ্যাপক ডাঃ মীর্জা হামিদুল হক, প্রাক্তন অধ্যক্ষ অধ্যাপক ডাঃ মীর্জা মানজুরুল হক, ফাউন্ডেশনের কোষাধ্যক্ষ অধ্যাপক ডাঃ মোঃ হাকিম সরকার, সদস্য ডাঃ মোঃ রশেদুল হুদা, উপ পরিচালক ডাঃ খাইরুল ইসলাম সিজার, শিক্ষক প্রতিনিধি ডাঃ মোঃ মামুনুর রশীদ চৌধুরী সহ কলেজ ও হাসপাতালের সকল বিভাগের বিভাগীয় প্রধানগন, অধ্যাপক মন্ডলী সহ সর্বস্তরের সকল চিকিৎসবৃন্দ অংশ গ্রহণ করেন -তাছাড়া আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট স্ত্রী রোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডাঃ জিন্নাতুন নূর, চর্মরোগ বিশেষজ্ঞ এবং বিশিষ্ট চিকিৎসক নেতা ডাঃ শাহাব উদ্দিন আহমেদ চৌধুরী,ময়মনসিংহ মেডিকেল কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ডাঃ মতিউর রহমান, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা: মোঃ জাকিউল ইসলাম, নাক কান ও গলা বিভাগের সহযোগী অধ্যাপক ডাঃ রফিকুল ইসলাম , অর্থোপেডিক সার্জন ডাঃ এমদাদুল হক শাকিল সহ বিশিষ্ট চিকিৎসক বৃন্দ।
অনুষ্ঠানে সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন অধ্যাপক মোহাম্মদ আলী সিদ্দিকীর সহধর্মিণী ময়মনসিংহ মেডিকেল কলেজ ও হাসপাতালের স্ত্রীরোগ ও প্রসূতিবিদ্যা বিভাগের প্রধান অধ্যাপক ডাঃ আফসানা রওশন। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন অধ্যাপক ডাঃ রুহুল কুদ্দুস রুপম, সহযোগী অধ্যাপক ডাঃ এ এইচ এম হাসান সুজন , সহযোগী অধ্যাপক ডাঃ তোফায়েল উদ্দিন আহমেদ রাসেল, সহযোগী অধ্যাপক ডাঃ মাসুদ হাসান সজীব, সহযোগী অধ্যাপক ডাঃ কামনা রানী সাহা, আবাসিক সার্জন ডাঃ সাব্বির হাসান আশিক, ডাঃ শেখ সাদিক বিন হাবিব শাওন , ডাঃ ফয়সল আরেফিন প্রমুখ।
