টানা তৃতীয়বারের মতো জামায়াতের আমির পুনর্নির্বাচিত হলেন ডা. শফিকুর রহমান

গোপন ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ শেষে আজ আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা

জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির হিসেবে আরও তিন বছরের জন্য পুনর্নির্বাচিত হয়েছেন ডা. শফিকুর রহমান। তিনি টানা তৃতীয়বারের মতো দলটির সর্বোচ্চ পদে নেতৃত্ব দেবেন।

জামায়াতের অভ্যন্তরীণ নির্বাচন পরিচালনার দায়িত্বে নিয়োজিত প্রধান নির্বাচন কমিশনার ও দলের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এ টি এম মা’ছুম গতকাল শনিবার রাতে সংগঠনের ‘আমির’ নির্বাচনের ফলাফল ঘোষণা করেন। আজ রোববার দুপুরে জামায়াতের পক্ষ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

নির্বাচন প্রক্রিয়া

জামায়াত জানিয়েছে, গত ৯ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত সারা দেশের সদস্যদের (রুকন) কাছ থেকে গোপন ব্যালটের মাধ্যমে দলের আমির নির্বাচনে ভোট গ্রহণ করা হয়। ভোট গ্রহণ কার্যক্রম শেষে সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত দল ভোট গণনা শেষ করে।

গতকাল রাতে আনুষ্ঠানিকভাবে প্রধান নির্বাচন কমিশনার নির্বাচনের ফলাফল ঘোষণা করেন। প্রাপ্ত ফলাফল অনুযায়ী ২০২৬-২০২৮ কার্যকালের জন্য সর্বোচ্চসংখ্যক ভোট পেয়ে আমির হয়েছেন শফিকুর রহমান।

এর আগে তিনি ২০২০-২২ এবং ২০২৩-২৫ মেয়াদেও জামায়াতের আমির হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *