জুলাই যোদ্ধাদের ওপর হামলার নিন্দা ছাত্র আন্দোলনের

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
নিজস্ব প্রতিবেদক, ঢাকা।
জুলাই সনদের আইনি বৈধতাসহ কয়েকটি দাবিতে আন্দোলনরত ‘জুলাই যোদ্ধাদের’ ওপর হামলার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
সংগঠনটি বলেছে, “জুলাইয়ের গুরুত্বপূর্ণ অংশীদারদের উপেক্ষা করে কিছু রাজনৈতিক দলকে সঙ্গে নিয়ে সনদে স্বাক্ষর করা জুলাইয়ের ছাত্র-জনতার সঙ্গে চরম প্রতারণা।”
শুক্রবার এক যৌথ বিবৃতিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি রিফাত রশিদ ও সাধারণ সম্পাদক হাসান ইনাম এসব কথা বলেন।
হামলার নিন্দা ও বিশ্বাসঘাতকতার অভিযোগ
- হামলার ঘটনা: বিবৃতিতে বলা হয়, সনদ স্বাক্ষর অনুষ্ঠান শুরু হওয়ার আগেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ‘জুলাই শহীদ পরিবার ও আহত যোদ্ধা’ ব্যানারে আন্দোলনরত জুলাই যোদ্ধাদের ওপর হামলা করে। এতে আতিকুল গাজীসহ ২৭ জন গুরুতর আহত হন।
- বিবৃতির অভিযোগ: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বলেন, আজকের বহুল আকাঙ্ক্ষিত ‘জুলাই সনদ’ ২৪-এর জুলাই ছাত্র-জনতার রক্তক্ষয়ী অভ্যুত্থানের রক্তের বিনিময়ে অর্জিত হয়েছে।
