জলাতঙ্ক নির্মূলে ময়মনসিংহে র‌্যালি ও আলোচনা সভা

ভেটেরিনারি ট্রেনিং ইনস্টিটিউট (ভিটিআই) এ অনুষ্ঠিত আলোচনা সভা।ছবি ও সংবাদ: রাশিদ আহমেদ।

“জলাতঙ্ক নির্মূলে, কাজ করি সবাই মিলে” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে নিয়ে বিশ্ব জলাতঙ্ক দিবস-২০২৫ উপলক্ষে ২৮ সেপ্টেম্বর (রবিবার) বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তর, ময়মনসিংহ বিভাগ-এর আয়োজনে ভেটেরিনারি ট্রেনিং ইনস্টিটিউট (ভিটিআই) প্রাঙ্গণে সকাল ১০ টায় এক বর্ণাঢ্য র‌্যালি ও সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।

অনুষ্ঠানের শুরুতেই একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি ভিটিআই প্রাঙ্গণ থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় ভিটিআই অফিস প্রাঙ্গনে এসে শেষ হয়। র‌্যালিতে অংশগ্রহণ করেন বিভাগের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থী, খামারিরা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা। র‌্যালী শেষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভেটেরিনারি ট্রেনিং ইনস্টিটিউট (ভিটিআই), ময়মনসিংহ এর পরিচালক, ডাঃ মোঃ জাহিদ ইকবাল। বিশেষ অতিথি হিসিবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ডিএলও), ডা. ওয়াহেদুল আলম, উপ-পরিচালক (কৃত্রিম প্রজনন), ডাঃ মোঃ রুহুল আমিন, নেত্রকোনা জেলার ভেটেরিনারি অফিসার ডাঃ হেদায়েত উল্লাহ, ময়মনসিংহ ভিটিআই এর সহযোগী অধ্যাপক ডাঃ পারভীন সুলতানা। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডেপুটি চীফ এপিডেমিওলজিস্ট প্রভাত চন্দ্র সাহা।

সভাপতিত্ব করেন ময়মনসিংহ প্রাণিসম্পদ বিভাগের পরিচালক ডাঃ মনোরঞ্জন ধর। আলোচনায় বক্তারা বলেন, জলাতঙ্ক একটি শতভাগ প্রতিরোধযোগ্য রোগ। জনসচেতনতা, সময়মতো ভ্যাকসিন প্রয়োগ, ও বিভাগীয় সমন্বয়ের মাধ্যমে দেশব্যাপী এই রোগ নির্মূল সম্ভব।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *